Logo
Logo
×

Advertisement

জাতীয়

শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিলল ১৯ কেজি স্বর্ণ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:২০ পিএম

শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিলল ১৯ কেজি স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, কাস্টমস এবং একটি গোয়েন্দা সংস্থা। সংগৃহীত ছবি

Advertisement

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে কার্গোহোল থেকে ৪৫ কোটি টাকা মূল্যের ১৯ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, কাস্টমস এবং একটি গোয়েন্দা সংস্থা। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগিব সামাদ।

তিনি বলেন, বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ১৪৮) একটি ফ্লাইট দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। গোপন তথ্যের ভিত্তিতে বিমানটির কার্গোহোল (মালামাল রাখার স্থান) থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন প্রায় ১৯ কেজি। যার বর্তমান বাজার মূল্য ৪৫ কোটি টাকা। 

এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহজালালে বিমানবন্দরে ৭৭ বোতল বিদেশি মদসহ রুশ নাগরিক আটক

শাহজালালে বিমানবন্দরে ৭৭ বোতল বিদেশি মদসহ রুশ নাগরিক আটক

আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত

আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত

২৭ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৭ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশে স্বর্ণ ও রুপার দাম আরও কমল

দেশে স্বর্ণ ও রুপার দাম আরও কমল

আজকের স্বর্ণের দাম: ২৬ সেপ্টেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৬ সেপ্টেম্বর ২০২৬

আরও পড়ুন

অবৈধ অভিবাসনে কঠোর সরকার, বাতিল ৪৯ এজেন্সির লাইসেন্স: প্রবাসী কল্যাণমন্ত্রী

অবৈধ অভিবাসনে কঠোর সরকার, বাতিল ৪৯ এজেন্সির লাইসেন্স: প্রবাসী কল্যাণমন্ত্রী

হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি কঠোরভাবে মনিটর করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান

হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি কঠোরভাবে মনিটর করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান

শাহজালালে বিমানবন্দরে ৭৭ বোতল বিদেশি মদসহ রুশ নাগরিক আটক

শাহজালালে বিমানবন্দরে ৭৭ বোতল বিদেশি মদসহ রুশ নাগরিক আটক

ইতালির কথা বলে নিয়ে যেত অন্য দেশে, বাধ্য করত দেহব্যবসায়: এসআরবি

ইতালির কথা বলে নিয়ে যেত অন্য দেশে, বাধ্য করত দেহব্যবসায়: এসআরবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম