Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৪:৪০ পিএম

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

ফাইল ছবি

Advertisement

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৯ জনে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।  

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত আটজনই হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে বলেও জানানো হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম