Logo
Logo
×

Advertisement

জাতীয়

চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সাহেদ কারাগারে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৬:৫৩ পিএম

চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সাহেদ কারাগারে

Advertisement

মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ২ কোটি ১৬ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। করোনা মহামারির সময় ভুয়া করোনা পরীক্ষার সনদ ও নমুনা পরীক্ষা জালিয়াতির ঘটনায় তিনি ব্যাপক আলোচনায় আসেন।

সোমবার (২০ জুলাই) বিকালে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক সাদিক আহম্মেদের আদালত এ আদেশ দেন।

সাহেদের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি করার সময় সাহেদ প্রায় সাড়ে চার বছর কারাগারে ছিলেন। তখন এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়নি। পরে ২০২৫ সালের ৪ মে আদালত তাকে এক বছরের কারাদণ্ড এবং ২ কোটি ১৬ লাখ টাকা অর্থদণ্ড দেন। এখন তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালে ব্যবসায়িক কাজে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক থেকে ২ কোটি ১৬ লাখ টাকা ঋণ নেন সাহেদ। ঋণের নিরাপত্তা হিসেবে একই পরিমাণ টাকার একটি চেক ব্যাংকে জমা দেন। পরে ঋণের টাকা পরিশোধ না করায় ব্যাংক চেকটি ব্যাংকে উপস্থাপন করলে তা ডিজঅনার হয়। এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে ১৮৮১ সালের নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়। পরে মামলাটি বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

বিচার শেষে ২০২৫ সালের ৪ মে আদালত সাহেদকে এক বছরের কারাদণ্ড এবং ২ কোটি ১৬ লাখ টাকা অর্থদণ্ড দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

এর আগে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে পুলিশ। পরে পল্লবী থানার মামলার চাহিদার পরিপ্রেক্ষিতে তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়। সেখানে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেড় যুগ আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না তার

দেড় যুগ আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না তার

ঢাকার আদালতে ফের ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত

ঢাকার আদালতে ফের ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত

ফেসবুক-ইউটিউবে আ.লীগের কনটেন্ট ‘ব্লক’ চেয়ে হাইকোর্টে রিট

ফেসবুক-ইউটিউবে আ.লীগের কনটেন্ট ‘ব্লক’ চেয়ে হাইকোর্টে রিট

তরুণীকে যৌনপল্লীতে বিক্রির দায়ে ২ জনের যাবজ্জীবন

তরুণীকে যৌনপল্লীতে বিক্রির দায়ে ২ জনের যাবজ্জীবন

সাবেক প্রতিমন্ত্রীর এপিএসের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক প্রতিমন্ত্রীর এপিএসের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাঈদ খোকনকে ফের ৭ দিনের রিমান্ডে চায় ডিবি

সাঈদ খোকনকে ফের ৭ দিনের রিমান্ডে চায় ডিবি

আরও পড়ুন

অর্থনৈতিক নিরাপত্তা ও কৌশলগত সরবরাহ শৃঙ্খলের বৈচিত্র্যকরণে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

অর্থনৈতিক নিরাপত্তা ও কৌশলগত সরবরাহ শৃঙ্খলের বৈচিত্র্যকরণে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

ফ্রাঙ্কো-মেক্সিকান উদ্যোগে যোগ দিচ্ছে বাংলাদেশ

ফ্রাঙ্কো-মেক্সিকান উদ্যোগে যোগ দিচ্ছে বাংলাদেশ

স্বাস্থ্য খাতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতা জোরদারের উদ্যোগ

স্বাস্থ্য খাতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতা জোরদারের উদ্যোগ

গোপালগঞ্জে বিকাশের লেনদেন নিয়ে সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী

গোপালগঞ্জে বিকাশের লেনদেন নিয়ে সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম