Logo
Logo
×

Advertisement

জাতীয়

হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রী

অনুপস্থিত চিকিৎসককে স্ট্যান্ড রিলিজের নির্দেশ

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৬:৪০ পিএম

অনুপস্থিত চিকিৎসককে স্ট্যান্ড রিলিজের নির্দেশ

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

Advertisement

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল রোববার (২৬ জুলাই) সকালে সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেন। হাসপাতালে অনুপস্থিত এক চিকিৎসককে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দিয়েছেন তিনি।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওষুধের স্টোর, অপারেশন থিয়েটার (ওটি), অফিস কক্ষ, ওয়াশরুম এবং চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের হাজিরা খাতা পরিদর্শন করেন। এছাড়া হাসপাতালের রান্নাঘর ঘুরে দেখে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান যাচাই করতে নিজেই খাবার পরীক্ষা করেন। পাশাপাশি হাসপাতাল চত্বর ও পুকুর এলাকা পরিদর্শন করে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে স্বাস্থ্যসেবার বিদ্যমান সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নিকে স্ট্যান্ড রিলিজের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালের এসি চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে নাইটগার্ড মোস্তফা বিশ্বাসের ভূমিকার তদন্তের কথাও বলেন।

এ সময় মন্ত্রী হাসপাতালের ওয়াশরুমসহ চলমান সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে ২০১৭ সালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কয়েকজন কর্মচারী দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ার বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আনা হয়। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এছাড়া উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিভিল সার্জনকে নির্দেশ দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জরুরিভিত্তিতে চিকিৎসক নিয়োগের কার্যক্রম চলছে। পাশাপাশি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছে।

তিনি জানান, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে। এ লক্ষ্যে অল্প সময়ের মধ্যেই প্রকৌশলীরা এসে মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) কাজ করবেন।

মন্ত্রী আরও জানান, হাসপাতালটিতে ৭ থেকে ৮ তলাবিশিষ্ট একটি আধুনিক ভবন নির্মাণ করা হবে। নতুন ভবনে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্যারালাইসিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, মাতৃদুগ্ধ কর্নার (ব্রেস্ট ফিডিং কর্নার), ট্রমা সেন্টার এবং আধুনিক প্যাথলজি সেন্টার স্থাপন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, যুবদল নেতা রিমান্ডে

ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, যুবদল নেতা রিমান্ডে

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেফতার

কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেফতার

সব অবৈধ ক্লিনিক ফ্যাসিস্ট সরকারের আমলে চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সব অবৈধ ক্লিনিক ফ্যাসিস্ট সরকারের আমলে চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

আরও পড়ুন

বাগেরহাটে প্রধানমন্ত্রী শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম