Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঢাকার আদালতে বিচারকের স্বাক্ষর জাল করে ‘কোর্ট ম্যারেজ’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:২৪ পিএম

ঢাকার আদালতে বিচারকের স্বাক্ষর জাল করে ‘কোর্ট ম্যারেজ’

Advertisement

ঢাকার আদালতপাড়ায় বিচারকের স্বাক্ষর ও আদালতের সিল জাল করে ভুয়া ‘কোর্ট ম্যারেজ’ বা আদালত-সংশ্লিষ্ট নথি তৈরির চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযোগ উঠেছে, আদালতকেন্দ্রিক একটি সংঘবদ্ধ চক্র অর্থের বিনিময়ে বিচারকের জাল স্বাক্ষর ও সিল ব্যবহার করে নোটারি হলফনামাসহ বিভিন্ন আদালতের নথি তৈরি করছে। এসব ভুয়া নথি ব্যবহার করে প্রতারণা, হয়রানি এবং বিচারপ্রক্রিয়া বিভ্রান্ত করার চেষ্টা চলছে।

আদালতের নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১১ নম্বর আদালতের বিচারক আরিফুল ইসলামের সিল ও স্বাক্ষর জাল করার একটি ঘটনা ধরা পড়ে।

ঘটনার সূত্রপাত বরগুনার বামনা উপজেলার একটি সিআর মামলায় দাখিল করা একটি নোটারি হলফনামাকে ঘিরে। ওই হলফনামায় সংশ্লিষ্ট আদালতের বিচারকের কাউন্টার সই ও সরকারি সিল ব্যবহার করা হয়েছিল। নথিটি সন্দেহজনক মনে হওয়ায় ঢাকা মহানগর মুখ্য বিচারিক হাকিম (সিএমএম) আদালতের নেজারত শাখায় সংরক্ষিত হলফনামা রেজিস্টার যাচাই করা হয়।

যাচাইয়ে দেখা যায়, হলফনামায় ব্যবহৃত স্মারক নম্বরটি অন্য একজনের নামে নিবন্ধিত। পরে তদন্তে নিশ্চিত হওয়া যায়, বিচারকের সিল ও স্বাক্ষর জাল করে ওই নথি তৈরি করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৬৫, ৪৬৬, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আদালত প্রাঙ্গণের কিছু ফটোকপির দোকান, দালাল, অসাধু আইনজীবী এবং কিছু অসৎ কর্মচারীর যোগসাজশে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে আদালতের আদলে ভুয়া নথি তৈরি করে আসছে। গ্রেফতারি পরোয়ানা, সমন, নোটারি হলফনামা, কাবিননামা, এমনকি মামলার সার্টিফায়েড কপিতেও বিচারকের জাল স্বাক্ষর ও সিল ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

আইন সংশ্লিষ্টরা বলছেন, বিচারকের স্বাক্ষর ও আদালতের সিল জাল করার মতো ঘটনা বিচারব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের অপরাধে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া না হলে বিচারব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষাপ্রতিষ্ঠানকে অপরাধমুক্ত করতে নবীজির সিরাতচর্চার আহ্বান

শিক্ষাপ্রতিষ্ঠানকে অপরাধমুক্ত করতে নবীজির সিরাতচর্চার আহ্বান

রেড ক্রিসেন্টের নির্বাচন, আদালত অবমাননার অভিযোগ

রেড ক্রিসেন্টের নির্বাচন, আদালত অবমাননার অভিযোগ

ডেঙ্গুতে আক্রান্ত ফুয়াদ, ট্রাইব্যুনালে হাজির হতে চাইলেন সময়

ডেঙ্গুতে আক্রান্ত ফুয়াদ, ট্রাইব্যুনালে হাজির হতে চাইলেন সময়

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সেই রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ

সেই রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ

এপস্টেইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

এপস্টেইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

আরও পড়ুন

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্মমন্ত্রীর

দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্মমন্ত্রীর

চিকিৎসায় অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

চিকিৎসায় অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে এসেছে: বাণিজ্যমন্ত্রী

পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে এসেছে: বাণিজ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম