Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

মিরপুরে দেওয়ালধসে আহতদের দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, সহযোগিতার আশ্বাস

Advertisement

Icon

তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০১:০০ এএম

মিরপুরে দেওয়ালধসে আহতদের দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, সহযোগিতার আশ্বাস

মিরপুরে দেয়াল ধসে আহতদের দেখতে গেলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। ছবি: যুগান্তর

Advertisement

রাজধানীর মিরপুরে দেওয়ালধসে আহতদের দেখতে গেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় আহতদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) দেখতে যান তিনি। পরিদর্শনকালে আহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আহতদের চিকিৎসার যাবতীয় খরচ সরকারের পক্ষ থেকে বহন করা হবে। চিকিৎসায় যেন কোনো ত্রুটি না থাকে, সে জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

হাসপাতালে কোনো ধরনের খরচ রোগীদের বহন করতে হবে না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, বাইরে থেকে কোনো ওষুধ বা চিকিৎসাসামগ্রী আনতে হলে তার হিসাব রাখা হবে এবং আমরা তার পুরো অর্থ পরিশোধ করব। এরই মধ্যে প্রাথমিক খরচ হিসেবে রোগীদের হাতে নগদ অর্থ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার বেলা দেড়টার দিকে রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেওয়ালধসের দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন এবং একজন হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। নিটোরে পাঁচজন চিকিৎসাধীন। এ ছাড়া একজন ঢাকা মেডিকেলে  চিকিৎসাধীন। বর্তমানে আহতরা শঙ্কামুক্ত আছেন।

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনকালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌস আরা মিষ্টি, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনান প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম