Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

ঢাকাসহ যেসব বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৭:৫১ এএম

ঢাকাসহ যেসব বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে

Advertisement

ঢাকার আকাশ আজ সকাল থেকেই মেঘলা। দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলের অনেক জায়গায় একই অবস্থা। এর কারণ সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ। অবশ্য নিম্নচাপটি এখন স্থলভাগে উঠে গেছে এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলের দিকে চলে যাচ্ছে। তারপরও এর প্রভাবে আজ থেকে আগামী অন্তত দুই দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাগরের এ অবস্থার জন্য ইতোমধ্যে দেশের চার বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমকে বলেন, গভীর নিম্নচাপটি এখন স্থলভাগে উঠে এসেছে। এটি ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশার দিকে অগ্রসর হতে পারে।

তিনি বলেন, রাজধানীতে আজ মোটামুটি সারা দিন আকাশ মেঘলা থাকতে পারে। একপর্যায়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুর ১২টার পরে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।

রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের বেশ কিছু স্থানে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। উপকূলীয় এলাকাগুলোয় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।

এই আবহাওয়াবিদ বলেন, বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে। বৃষ্টি চলতে পারে এ মাসের শেষ দিন পর্যন্ত; তবে তা বিচ্ছিন্নভাবে একনাগাড়ে নয়। তিনি বলেন, নিম্নচাপের প্রভাবে মেঘলা আকাশ ও ঠান্ডা বাতাস বয়ে যেতে পারে বিভিন্ন এলাকায়। বুধবার (২৯ জুলাই) রাজধানীর আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন না–ও থাকতে পারে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম