Logo
Logo
×

Advertisement

জাতীয়

মেঘলা দিনেও ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১১:২৩ এএম

মেঘলা দিনেও ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ফাইল ছবি

Advertisement

জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলায় বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছেই। এমন অবস্থায় টানা কয়েক দিন ধরেই রাজধানী ঢাকার বাতাসে ফিরেছিল কিছুটা স্বস্তি।

তবে মেঘলা দিনেও বায়ুদূষণের তালিকায় বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ। যার বায়ুমান স্কোর ১৪৭। যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড। যার বায়ুমান স্কোর ১৬৮। এই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা উগান্ডার কাম্পালার বায়ুমান স্কোর ১৬০।

তৃতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। যার বায়ুমান স্কোর ১৫৯। এই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ ছাড়া তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার মেদান। যার বায়ুমান স্কোর ১৩১।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নেবেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নেবেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদলের দুই নেতা

কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদলের দুই নেতা

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর

বায়ুদূষণে ফুসফুসের বিপদ, বেশি ঝুঁকিতে যারা

বায়ুদূষণে ফুসফুসের বিপদ, বেশি ঝুঁকিতে যারা

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কোথায়

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কোথায়

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

আরও পড়ুন

প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে ফিরতে চান?

শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে ফিরতে চান?

তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা

তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা

জাতীয় অর্থোপেডিক হাসপাতালকে ৫০ কোটি টাকা দিচ্ছে সরকার

জাতীয় অর্থোপেডিক হাসপাতালকে ৫০ কোটি টাকা দিচ্ছে সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম