Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম

প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

ছবি: সংগৃহীত

Advertisement

লাহোরের ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে (এনএসপিপি) দুই সপ্তাহের এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবসহ বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৪ উচ্চপদস্থ কর্মকর্তা পাকিস্তান গেছেন। রোববার দেশটির উদ্দেশে রওয়ানা হন তারা। হাইকমিশনার ইমরান হায়দার প্রতিনিধিদলকে বিদায় জানাতে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ঢাকার পাকিস্তান হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণকারীদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন হাইকমিশনার। অংশগ্রহণকারীদের উদ্দেশে ভাষণকালে তিনি প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা, পেশাদার সহযোগিতা এবং জনগণের মধ্যে বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে এই কর্মসূচিকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে বর্ণনা করেন।

তিনি ঘনিষ্ঠ সম্পর্ক বৃদ্ধি এবং জনপ্রশাসনে সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তান ও বাংলাদেশের নেতাদের দৃষ্টিভঙ্গি ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। তিনি দুদেশের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও পারিবারিক বন্ধনের ওপর জোর দেন এবং শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, বাণিজ্য, সংস্কৃতি, মিডিয়া, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল গভর্নেন্সের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনার ওপর জোর দেন।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মদ ইসহাক দার ২০২৫ সালের আগস্টে ঢাকা সফরের সময় ঘোষিত পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডরের কথা উল্লেখ করে হাইকমিশনার উল্লেখ করেন, ২০২৬ সালে ১৭০ বাংলাদেশি শিক্ষার্থী শীর্ষস্থানীয় পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলোতে যোগদান করেছেন, আরও ২০ জন শিগগিরই যোগদান করবেন বলে আশা করা হচ্ছে।

তিনি আরও স্মরণ করেন, ১২ সিনিয়র বাংলাদেশি সিভিল সার্ভেন্টের প্রথম ব্যাচ এই বছরের শুরুতে এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছে। বর্তমান প্রতিনিধিদলটি এই উদ্যোগে অংশ নেওয়া দ্বিতীয় ব্যাচ, যা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান প্রাতিষ্ঠানিক সহযোগিতাকে প্রতিফলিত করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কারাগারে ইমরান খান ও বুশরা বিবির স্বাস্থ্য পরীক্ষা, কেমন আছেন তারা?

কারাগারে ইমরান খান ও বুশরা বিবির স্বাস্থ্য পরীক্ষা, কেমন আছেন তারা?

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এফ-১৬ আধুনিকায়ন করবে যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ভারত

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এফ-১৬ আধুনিকায়ন করবে যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ভারত

জারিয়াবের সঙ্গে প্রেম হবে আরতুগ্রুলের! ‘দার-ই-নিজাত’ নিয়ে হামনার চমক

জারিয়াবের সঙ্গে প্রেম হবে আরতুগ্রুলের! ‘দার-ই-নিজাত’ নিয়ে হামনার চমক

পাকিস্তান ভেঙে ১২ প্রদেশ হচ্ছে?

পাকিস্তান ভেঙে ১২ প্রদেশ হচ্ছে?

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

আরও পড়ুন

প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে ফিরতে চান?

শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে ফিরতে চান?

তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা

তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা

জাতীয় অর্থোপেডিক হাসপাতালকে ৫০ কোটি টাকা দিচ্ছে সরকার

জাতীয় অর্থোপেডিক হাসপাতালকে ৫০ কোটি টাকা দিচ্ছে সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম