Logo
Logo
×

Advertisement

জাতীয়

কর্মসূচি শেষে মতবিনিময় করবেন তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে

প্রধানমন্ত্রী রোববার চট্টগ্রাম যাচ্ছেন

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৮:৩৬ পিএম

প্রধানমন্ত্রী রোববার চট্টগ্রাম যাচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

Advertisement

একদিনের সফরে রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তার চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী বাঁশখালী ও হাটহাজারী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন ঘর ও পুনর্বাসন সহায়তা প্রদান করবেন। এরপর তিনি নগরীতে বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা নেতাদের সঙ্গে মতবিনিময়ে মিলিত হবেন। এরইমধ্যে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনা সম্পন্ন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

সরকার প্রধান তারেক রহমান সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ২৫ জানুয়ারি তিনি চট্টগ্রামের পলোগ্রাউন্ডে জনসভায় অংশ নিয়েছিলেন।

এদিকে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। পরে প্রধানমন্ত্রী হাটহাজারীতে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় যাবেন। রোববার রাতে নগরীর পাঁচ তারকা  রেডিসন ব্লু বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।  

এ বিষয়ে শুক্রবার (৭ আগস্ট) ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী নিজের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে বিরল দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন। তিনি কেবল বন্যার্তদের তাৎক্ষণিক সাহায্য প্রদানই করছেন না, বরং তাদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের জন্য জোরালো পরিকল্পনা গ্রহণ করেছেন। এই পরিকল্পনার অংশ হিসেবে দলীয় উদ্যোগে হাটহাজারীতে ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে সম্পূর্ণরূপে বাড়ি তৈরি করে দেওয়ার দায়িত্ব নেওয়া হয়েছে। চট্টগ্রামের বাঁশখালীতেও ইতোমধ্যে অনেক পরিবারকে পুনর্বাসনের আওতায় আনা হয়েছে।  

তৃণমূলের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের রাজনৈতিক দর্শন উল্লেখ করে ভূমি প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম উত্তর, দক্ষিণ এবং মহানগর বিএনপির তৃণমূল নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এ সরাসরি সাক্ষাতের সুযোগকে রাজনৈতিক অঙ্গনে একটি ‘বৈপ্লবিক সিদ্ধান্ত’ মনে করা হচ্ছে। এ জন্য নেতাকর্মীরা উচ্ছ্বসিত। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

‘ইউ ক্যান ডু ইট’: প্রধানমন্ত্রী

‘ইউ ক্যান ডু ইট’: প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

আরও পড়ুন

বাগেরহাটে প্রধানমন্ত্রী শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম