Logo
Logo
×

Advertisement

জাতীয়

মোংলা বন্দরে ভাসমান ‘এলএনজি’ স্টেশন স্থাপন করা হবে: রবিউল আলম

Advertisement

Icon

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:২৮ পিএম

মোংলা বন্দরে ভাসমান ‘এলএনজি’ স্টেশন স্থাপন করা হবে: রবিউল আলম

পৌর বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রেলমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: যুগান্তর

Advertisement

নৌ পরিবহণ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন নিশ্চিত করতে মোংলা বন্দরের আকরাম পয়েন্টে ভাসমান ‘এলএনজি’ স্টেশন স্থাপন করা হবে। সমুদ্র ও নদীপথে ২৩ কিলোমিটার পাইপলাইন বসিয়ে মূল ভূখণ্ডের জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে রূপান্তরিত গ্যাস।

রোববার (১৬ আগস্ট) বিকাল ৫টায় মোংলার স্থায়ী বন্দর বাসস্ট্যান্ডে পৌর বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃব্যে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, এই সরকারের প্রধানমন্ত্রী জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ, এ দেশের উন্নয়ন আমরা নিশ্চিত করতে চাই। রাষ্ট্রব্যবস্থাপনার আমূল পরিবর্তন করতে চাই, জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চাই, জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি।

তিনি বলেন, মোংলা নদীর ওপর ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নে পরিকল্পনা রয়েছে। মোংলার বিশেষ অর্থনৈতিক জোনে অক্টোবরে কাজ শুরু হবে। 

এতে এখানকার ৬০ হাজার মানুষের কর্মসংস্থান হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, মোংলা বন্দরের অদূরে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন স্থাপন করে সেখান থেকে কিলোমিটার পাইপলাইন টেনে গ্যাস মোংলায় আনা হবে। এরপর মোংলায় সেই গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করা হবে। চট্টগ্রাম বন্দরকে আমরা (মোংলা বন্দর) ছাড়িয়ে যেতে চাই। সেই উদ্যোগ সরকার নিয়েছে। মোংলা বন্দরে নতুন জেটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মোংলা বন্দরে কোল্ড স্টোরেজ করা হবে, মোংলা ইন্ডাস্ট্রিয়াল হাব হবে। এসব প্রচেষ্টার মধ্যে রয়েছে সরকার। 

শেখ রবিউল আলমের মোংলায় আগমন উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী।

এ সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম. এ. সালাম, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, মোল্লারহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল কামাল কারিম প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধানমন্ডি লেক সাজবে নতুন রুপে, দুটি প্রকল্প অনুমোদন

ধানমন্ডি লেক সাজবে নতুন রুপে, দুটি প্রকল্প অনুমোদন

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ

মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ

দীপ্ত টিভির তানজিল হত্যা মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা ক্লোজড

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা ক্লোজড

ইউপি ভবনের বেহাল দশা, হেলমেটই কর্মীদের ভরসা

ইউপি ভবনের বেহাল দশা, হেলমেটই কর্মীদের ভরসা

বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

আরও পড়ুন

ধানমন্ডি লেক সাজবে নতুন রুপে, দুটি প্রকল্প অনুমোদন

ধানমন্ডি লেক সাজবে নতুন রুপে, দুটি প্রকল্প অনুমোদন

সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি

সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি

নোয়াখালীতে নতুন কূপে গ্যাস, দিনে ৫০-৭০ লাখ ঘনফুট উত্তোলনের আশা

নোয়াখালীতে নতুন কূপে গ্যাস, দিনে ৫০-৭০ লাখ ঘনফুট উত্তোলনের আশা

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদের সাক্ষাৎ বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম