Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রতিমন্ত্রী শামীম কায়সারের রাজনৈতিক প্রত্যাবর্তনের গল্প

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১১:২২ পিএম

প্রতিমন্ত্রী শামীম কায়সারের রাজনৈতিক প্রত্যাবর্তনের গল্প

প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)। ফাইল ছবি

Advertisement

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)। আজ (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

গাইবান্ধা-৪ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য ১৯৮০ সালের ২৩ ফেব্রুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জে জন্মগ্রহণ করেন।  

শামীম কায়সারের বাবা আবদুল মোত্তালেব আকন্দও গাইবান্ধা-৪ আসনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বাবার মৃত্যুর পরই শামীম কায়সারের রাজনৈতিক জীবনে বড় পরিবর্তন আসে।

২০০৬ সালে গাইবান্ধা-৪ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মোহাম্মদ শামীম কায়সার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি ৭৬ হাজার ২৪৩ ভোট পেয়েছিলেন। ২০০৮ সালের পরবর্তী জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি জয়ী হতে পারেননি। সর্বশেষ ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে আবারও গাইবান্ধা-৪ আসনে জয়ী হন। এই নির্বাচনে তিনি ১ লাখ ৪২ হাজার ৭৭২ ভোট পান।  

তার জীবনকে রাজনৈতিক উত্থান-পতন ও প্রত্যাবর্তনের গল্প হিসেবে তুলে ধরা যায়। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে বেড়ে ওঠা, অল্প বয়সে ২০০৬ সালে সংসদ সদস্য হওয়া, ২০০৮ সালে পরাজয়, এরপর দীর্ঘ সময় রাজনীতির মাঠে থাকা এবং প্রায় দুই দশক পর ২০২৬ সালে আবার সংসদে ফিরে আসা— এই ধারাটিই তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য রাজনৈতিক অধ্যায়। 

শামীম কায়সার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ ও এমবিএ করেছেন বলে জানা গেছে। 

আজ প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তার নির্বাচনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দে মেতে ওঠে। সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণও করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এমপিদের সংগঠিত করতে এলাকায় হুইপরা

আ.লীগকে মোকাবিলা এমপিদের সংগঠিত করতে এলাকায় হুইপরা

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী

পাবনায় বিএনপি- কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ

পাবনায় বিএনপি- কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ

‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’

‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা নিয়ে যা জানাল জামায়াত

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা নিয়ে যা জানাল জামায়াত

খলিলুরের সঙ্গে যুক্তরাষ্ট্র ভারত চীনসহ ৫ দেশের দূতের বৈঠক, কী আলোচনা হলো

খলিলুরের সঙ্গে যুক্তরাষ্ট্র ভারত চীনসহ ৫ দেশের দূতের বৈঠক, কী আলোচনা হলো

আরও পড়ুন

আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

২০ কারখানা ছুটি, বন্ধ ৩১ মজুরি ঘোষণার পরও পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ

মজুরি ঘোষণার পরও পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ

রাতের তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি, কেমন থাকবে দিনের আবহাওয়া

রাতের তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি, কেমন থাকবে দিনের আবহাওয়া

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম