Logo
Logo
×

Advertisement

জাতীয়

মঈন খান এবার দেশের ‘এক নম্বর’ মন্ত্রী

Icon

নরসিংদী ও পলাশ প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১১:৪২ পিএম

মঈন খান এবার দেশের ‘এক নম্বর’ মন্ত্রী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী ড. আবদুল মঈন খান। ফাইল ছবি

Advertisement

তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় জায়গা পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবদুল মঈন খান। আজ (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি মন্ত্রী হিসেবে শপথ নেন।  পরে রাতেই তার দপ্তর বণ্টন করা হয়।

ড. মঈন খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অন্যতম নীতিনির্ধারণী নেতা হিসেবে পরিচিত। তিনি বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

ড. মঈন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক রাজনীতিবিদ ও খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ছেলে। বাবার হাত ধরেই তিনি রাজনীতি শুরু করেন। ২০০৯ সালের ডিসেম্বরে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হন।  

বিগত দিনে মন্ত্রী হিসেবে মঈন খান বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন। তিনি তথ্য মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি (পরবর্তীতে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগ তালিকা অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় এক নম্বর বা ক্রমিক ১-এর মন্ত্রী তিনি। এতদিন এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হওয়ার আগে মির্জা ফখরুল মন্ত্রিত্ব ছাড়ায় শূন্য হয় পদটি।

রাজনীতিতে সুশীল ও বুদ্ধিবৃত্তিক আলোচনার জন্য তিনি বিশেষভাবে সমাদৃত। 

আবদুল মঈন খান তার শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি ঢাকার সেন্ট গ্রেগরি হাই স্কুল থেকে মেট্রিক এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট সম্পন্ন করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে বিএসসি (সম্মান) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলবিদ্যায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ড. মঈন খান রাজনীতির পাশাপাশি শিক্ষা খাতেও অসামান্য অবদান রাখেন। রাজনীতিতে পূর্ণাঙ্গভাবে যুক্ত হওয়ার পূর্বে ড. আবদুল মঈন খান শিক্ষকতা ও গবেষণায় দীর্ঘ সময় কাটান।   

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে দীর্ঘদিন শিক্ষকতা করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স ও টেকনোলজি বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। 

তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং প্রযুক্তি ক্ষেত্রে তার বেশ কিছু উল্লেখযোগ্য গবেষণা ও বৈজ্ঞানিক প্রবন্ধ আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কড়াইল-ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

কড়াইল-ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

মন্ত্রিসভায় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

মন্ত্রিসভায় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, দেখুন তালিকা

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, দেখুন তালিকা

আইনে পরিণত হচ্ছে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় অধ্যাদেশ

আইনে পরিণত হচ্ছে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় অধ্যাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিসভার বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিসভার বৈঠক

মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

আরও পড়ুন

প্রাণিসম্পদ খাত নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী

প্রাণিসম্পদ খাত নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী

আলোচনাসভায় মন্ত্রী আজম খান ‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার

‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার

পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকির কড়া জবাব দিলেন আইনমন্ত্রী

পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকির কড়া জবাব দিলেন আইনমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হাবিব

নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হাবিব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম