Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

এনবিআরে বড় রদবদল, একযোগে ৩৬ কর্মকর্তা বদলি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৬:০৫ পিএম

এনবিআরে বড় রদবদল, একযোগে ৩৬ কর্মকর্তা বদলি

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে প্রথম সচিব ওয়াকিল আহমদের সই করা ও জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

Advertisement

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারের ৩৬ জন অতিরিক্ত কর কমিশনার পদে রদবদল করা হয়েছে।  

রোববার (৩০ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে প্রথম সচিব ওয়াকিল আহমদের সই করা ও জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বদলি করা এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যেসব কর্মস্থলে কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে, সেখানে আগে থেকে কেউ অতিরিক্ত দায়িত্বে থাকলে তা বাতিল বলে গণ্য হবে। বদলি করা কর্মকর্তারা তাদের আগের দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেবেন।

বদলি কর্মকর্তাদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে। 


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম