Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

চার ডিআইজি প্রিজন্সকে বদলি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:৪৪ পিএম

চার ডিআইজি প্রিজন্সকে বদলি

Advertisement

কারা অধিদপ্তরের চার উপমহাপরিদর্শককে (ডিআইজি প্রিজন্স) বদলি ও পদায়ন করা হয়েছে। 

রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, কারা উপমহাপরিদর্শক মো. টিপু সুলতানকে কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। এর আগে তিনি বিভাগীয় সদর দপ্তর, ঢাকা বিভাগ-২, গাজীপুরে কারা উপমহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

কারা উপ-মহাপরিদর্শক মো. আলতাব হোসেনকে বিভাগীয় সদর দপ্তর, খুলনা বিভাগ, যশোরে পদায়ন করা হয়েছে। তিনি এতোদিন কারা অধিদপ্তরে কারা উপমহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

অন্যদিকে, কারা উপমহাপরিদর্শক মো. কামাল হোসেনকে বিভাগীয় সদর দপ্তর, ঢাকা বিভাগ-২, গাজীপুরে বদলি করা হয়েছে। এর আগে তিনি বিভাগীয় সদর দপ্তর, রংপুর বিভাগ, রংপুরে দায়িত্বে ছিলেন।

এ ছাড়া কারা উপমহাপরিদর্শক মনির আহমেদকে বিভাগীয় সদর দপ্তর, রংপুর বিভাগ, রংপুরে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে বিভাগীয় সদর দপ্তর, খুলনা বিভাগ, যশোরে দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবমুক্তি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি কারা মহাপরিদর্শক, জেলা প্রশাসক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম