Logo
Logo
×

Advertisement

জাতীয়

নিপুণ রায়কে সতর্ক করলেন স্পিকার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম

নিপুণ রায়কে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী। ফাইল ছবি

Advertisement

জাতীয় সংসদের বৈঠক চলাকালে সংসদকক্ষে কথা বলা ও মোবাইল ফোন ব্যবহার না করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।  

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের আলোচনার সময় এ আহ্বান জানান তিনি। 

এদিন মনোযোগ আকর্ষণের জন্য ৬১টি নোটিশ জমা পড়লেও স্পিকার তিনটি গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী, গৃহীত না হওয়া নোটিশদাতাদের দুই মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। এ পর্ব চলে প্রায় ৩০ মিনিট।

বক্তব্য দেওয়ার সময় সংরক্ষিত নারী আসনের সদস্য শওকত আরা আক্তারের নির্ধারিত দুই মিনিট শেষ হয়ে গেলে সংসদকক্ষে কথা বলতে থাকা নিপুণ রায় চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার। 

এ সময় স্পিকার বলেন, ‘মাননীয় সদস্য নিপুণ রায় চৌধুরী, শওকত আরার দুই মিনিটের বক্তব্য শেষ হয়েছে, আপনার বক্তব্য এখনো শেষ হয়নি। কাছেই লবি আছে, সেখানে গিয়ে শেষ করে আসুন।’ 

পরে সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘এখানে অনুগ্রহ করে কেউ মোবাইল ফোন ব্যবহার করবেন না। কাছেই তো লবি আছে, সেখানে গিয়ে শেষ করে চলে আসেন।’

এর আগে, গত ১৫ এপ্রিল সংসদ অধিবেশন চলাকালে সংসদকক্ষে মোবাইল ফোনে কথা বলা ও ছবি তোলা থেকে বিরত থাকতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছিলেন চিফ হুইপ নূরুল ইসলাম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রতিটি আসনে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব

প্রতিটি আসনে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব

‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’

‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’

‘চাঁদাবাজ আমি হলেও আমাকে হ্যান্ডকাপ পরান’

‘চাঁদাবাজ আমি হলেও আমাকে হ্যান্ডকাপ পরান’

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে

যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির

যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির

সংসদকে হেয় করার অভিযোগ, পৃষ্ঠপোষকদের তদন্তের দাবি সেলিম ভূঁইয়ার

সংসদকে হেয় করার অভিযোগ, পৃষ্ঠপোষকদের তদন্তের দাবি সেলিম ভূঁইয়ার

আরও পড়ুন

ইয়ামিন হত্যা সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে বিচার শুরু

সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে বিচার শুরু

ব্যাংকে কমছে পারিবারিক প্রভাব, ৬ বছরের বেশি পরিচালক নয়

ব্যাংকে কমছে পারিবারিক প্রভাব, ৬ বছরের বেশি পরিচালক নয়

সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে সেনাবাহিনী, নিরাপত্তার আশ্বাস

সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে সেনাবাহিনী, নিরাপত্তার আশ্বাস

ব্যাংক পরিচালনায় আসছে বড় পরিবর্তন, পর্ষদে থাকছেন না মন্ত্রী-এমপিরা

ব্যাংক পরিচালনায় আসছে বড় পরিবর্তন, পর্ষদে থাকছেন না মন্ত্রী-এমপিরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম