Logo
Logo
×
   

জাতীয়

জামিন পেলেন না সেই সিফাত আব্দুল্লাহ

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পিএম

জামিন পেলেন না সেই সিফাত আব্দুল্লাহ

বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে কুরুচিপূর্ণ মন্তব্য করে গ্রেফতার সেই সিফাত আব্দুল্লাহর সন্ত্রাসবিরোধী আইনে মামলার শুনানি শেষে জামিন নামঞ্জুর করেছেন বিচারক।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আলাদত ৫ এর বিচারক রাকিবুল ইসলাম এ আদেশ দেন। 

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি মামালার শুনানি শেষে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা রিফাতের জামিন চেয়েছিলাম, আদালত জামিন নামঞ্জুর করেছেন। সিফাত আব্দুল্লাহর বিদ্যুৎ নিয়ে ও জ্বালানি সংকট নিয়ে যে বক্তব্যের কারণে, বা কুরুচিপূর্ণ মন্তব্য কারণে আলোচনায় এসেছে, সে বিষয়ে এজাহারে নেই। রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও শুনানিতে এ বিষয়ে তোলেনি। ৪ জুনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। যার সঙ্গে সিফাত আব্দুল্লার কোনো সম্পর্ক নেই। এটি রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকির রহমান বলেন, গ্রেফতারকৃত সিফাত ফ্যাসিবাদের দোসর। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। সোমবার তার পক্ষে আইনজীবীরা জামিন চান, তবে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করেছেন। তিনি পতিত আওয়ামী লীগ সরকারের এজেন্ডা হিসেবেই কাজ করেছে। তিনি ৫ আগস্ট এর আগে থেকেই ফ্যাসিস্টদের হয়ে কাজ করেছে, তা এখন অব্যাহত রেখেছে। 

এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাসা থেকে তাকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পুলিশ। পরে রাত ৯টার দিকে তাকে থানায় নিয়ে আসা হয়। সিফাত আব্দুল্লাহ রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনের পুরনো একটি  মামলার শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম