Logo
Logo
×
   

জাতীয়

দেশে সক্রিয় সিম ১৯ কোটি ১০ লাখ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম

দেশে সক্রিয় সিম ১৯ কোটি ১০ লাখ

দেশে বর্তমানে ১৯ কোটি ১০ লাখ মোবাইল সিম সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এর মধ্যে ১০ কোটি ৮০ লাখ সিমে ‘ফোর জি’ ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে।

সোমবার ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি ওয়্যারলেস গ্রুপের ৩৭তম সভার উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, দেশে ৪৯ হাজারের বেশি ফোর জি সাইট, প্রায় ৪৬ হাজার টাওয়ার এবং ১ লাখ ৭৩ হাজার কিলোমিটার ফাইবার অপটিক নেটওয়ার্ক রয়েছে।

তিনি বলেন, শুধু সংযোগের পরিধি বাড়ানো নয়, এর গুণগত মান, সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্যতা ও অর্থবহ কানেক্টিভিটি নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

ভবিষ্যৎ প্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মাহবুব আনাম বলেন, ‘এআই, সাইবার নিরাপত্তা, সফটওয়্যার, হার্ডওয়্যার ও ফাইভ জিসহ ভবিষ্যৎ প্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে হবে।’

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমিও বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. এমদাদ উল বারী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম