Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম

সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত

ফাইল ছবি।

Advertisement

সরকারি সেবা ও প্রশাসনে দুর্নীতি নিয়ন্ত্রণে সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বর্তমান সরকারের প্রথম সচিব সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিকাল সাড়ে ৪টায় সচিবালয়ে শুরু হওয়া এ সভা সন্ধ্যা ৬টার দিকে শেষ হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্তত ৬১ জন সচিব অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের প্রস্তাব দেন। মন্ত্রিপরিষদ সচিব প্রস্তাবটি গ্রহণ করে এ বিষয়ে দুদককে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাতে বলেন।

দুদক সূত্র জানায়, শিগগিরই এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠাবে সংস্থাটি। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগকে কমিটি গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হবে।

কমিটিগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার বিষয়েও দুদকের পক্ষ থেকে সহায়তার কথা জানানো হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম