Logo
Logo
×

Advertisement

জাতীয়

নতুন পে স্কেল

সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৮ ধাপে, কোন বছরে কত শতাংশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পিএম

সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৮ ধাপে, কোন বছরে কত শতাংশ

Advertisement

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার পাশাপাশি অবসরভোগীদের পেনশনেও বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন ব্যবস্থায় চাকরিকাল বাড়ার সঙ্গে সঙ্গে পেনশনের হারও ধাপে ধাপে বাড়বে। কম পেনশন পাওয়া অবসরভোগীদের জন্য তুলনামূলক বেশি হারে পেনশন নির্ধারণ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন ও ছুটি নগদায়নের নিয়ম নির্ধারণ করা হয়েছে। নতুন এসব বিধান গত ১ জুলাই থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পেনশনযোগ্য চাকরিকাল পাঁচ বছর থেকে শুরু করে ২৫ বছর বা তার বেশি সময় পর্যন্ত ধরা হয়েছে। সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে পেনশনের হার নির্ধারণ করা হবে।

চাকরিকাল অনুযায়ী পেনশনের হার হবে—

  • ৫ বছর চাকরিতে মূল বেতনের ২১ শতাংশ
  • ১০ বছর চাকরিতে ৩৬ শতাংশ
  • ১৫ বছর চাকরিতে ৫৪ শতাংশ
  • ২০ বছর চাকরিতে ৭২ শতাংশ
  • ২১ বছর চাকরিতে ৭৫ শতাংশ
  • ২২ বছর চাকরিতে ৭৯ শতাংশ
  • ২৩ বছর চাকরিতে ৮৩ শতাংশ
  • ২৪ বছর চাকরিতে ৮৭ শতাংশ
  • ২৫ বছর বা তার বেশি চাকরিতে সর্বোচ্চ ৯০ শতাংশ

অর্থাৎ, পাঁচ বছর চাকরি করলে মূল বেতনের ২১ শতাংশ হারে পেনশন নির্ধারিত হবে। চাকরিকাল ১০, ১৫ ও ২০ বছর পূর্ণ হলে তা যথাক্রমে ৩৬, ৫৪ ও ৭২ শতাংশে উন্নীত হবে। এরপর ২১ থেকে ২৪ বছর পর্যন্ত প্রতি বছর পেনশনের হার বাড়বে এবং ২৫ বছর বা তার বেশি চাকরিকালে মূল বেতনের ৯০ শতাংশ হারে পেনশন পাওয়া যাবে।

বদলায়নি আনুতোষিকের হার

নতুন প্রজ্ঞাপনে আনুতোষিকের হার অপরিবর্তিত রাখা হয়েছে। পাঁচ বছর বা তার বেশি কিন্তু ১০ বছরের কম চাকরিকালের ক্ষেত্রে প্রতি টাকায় আনুতোষিক পাওয়া যাবে ২৬৫ টাকা।


১০ বছর বা তার বেশি কিন্তু ১৫ বছরের কম চাকরিকালের জন্য প্রতি টাকায় আনুতোষিক ২৬০ টাকা। ১৫ বছর বা তার বেশি কিন্তু ২০ বছরের কম চাকরিকালে প্রতি টাকায় ২৪৫ টাকা এবং ২০ বছর বা তার বেশি চাকরিকালে প্রতি টাকায় ২৩০ টাকা আনুতোষিক নির্ধারণ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন পে-স্কেলে শিক্ষকদের অর্থের পরিমাণ বাড়ল দ্বিগুণেরও বেশি

নতুন পে-স্কেলে শিক্ষকদের অর্থের পরিমাণ বাড়ল দ্বিগুণেরও বেশি

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলের বেতনের হিসাবে ভুল

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলের বেতনের হিসাবে ভুল

নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কবে? যা জানাল মাউশি

নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কবে? যা জানাল মাউশি

সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো নির্ধারণ, কার কত বাড়ল?

সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো নির্ধারণ, কার কত বাড়ল?

মাদ্রাসা শিক্ষকদের পে স্কেলে বেতন নিয়ে বড় সুখবর

মাদ্রাসা শিক্ষকদের পে স্কেলে বেতন নিয়ে বড় সুখবর

সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

আরও পড়ুন

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী

লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী

পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু হচ্ছে আজ

পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু হচ্ছে আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম