Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচি

ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা প্রচারাভিযানে দিনেশ ত্রিবেদী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম

ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা প্রচারাভিযানে দিনেশ ত্রিবেদী

দিনেশ ত্রিবেদী। সংগৃহীত ছবি

Advertisement

ঢাকায় ‘স্বচ্ছতা হি সেবা ২০২৬’ প্রচারাভিযান পালন করেছে ভারতীয় হাই কমিশন। ওই আয়োজনে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দিনেশ ত্রিবেদী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার ভারতীয় হাই কমিশনে আয়োজিত এ কর্মসূচিতে দেশটির কর্মকর্তাদের স্বচ্ছতা শপথ পাঠ করান।

‘স্বচ্ছতা মে সহভাগ, স্বচ্ছ ভারত, বিকশিত ভারত’ স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্নতা, জনসম্পৃক্ততা ও টেকসই পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

কর্মসূচিতে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা, দায়িত্বশীলভাবে বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসই জীবনযাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ভারতীয় হাই কমিশন জানায়, ‘স্বচ্ছতা হি সেবা’ প্রচারাভিযানের মাধ্যমে পরিচ্ছন্নতার লক্ষ্যে সম্মিলিত উদ্যোগ ও জনসম্পৃক্ততাকে উৎসাহিত করা হচ্ছে। এর মধ্য দিয়ে ‘স্বচ্ছ ভারত’ ও ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য অর্জনে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম