Logo
Logo
×

Advertisement

জাতীয়

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের সংশোধন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত

Icon

বাসস

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের সংশোধন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ২২তম বৈঠক হয়। ছবি: পিআইডি

Advertisement

মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় গতিশীলতা আনার লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

সংশোধনী অনুমোদনের ফলে প্রতি তিন কর মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের পরিবর্তে এখন থেকে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধান পুনঃপ্রবর্তন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ২২তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে এবং ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ধারা ৬৪ সংশোধনের লক্ষ্যে খসড়াটি উপস্থাপন করা হয়। 

খসড়ায় প্রধান সংশোধনীগুলো হলো- প্রতি তিন কর মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের পরিবর্তে এখন থেকে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধান পুনঃপ্রবর্তন করা হয়েছে। দাখিলপত্র পেশের ১৫তম দিনে সরকারি ছুটি থাকলে, তার পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র পেশ করতে হবে। যেকোনো সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ সমাপ্তির অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার সুযোগ পাবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতির প্রস্তাব

সংসদে অর্থমন্ত্রী স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতির প্রস্তাব

গলফের নেশায় মত্ত ট্রাম্প, মাশুল গুনছেন মার্কিন করদাতারা

গলফের নেশায় মত্ত ট্রাম্প, মাশুল গুনছেন মার্কিন করদাতারা

কর অঞ্চল-১৮, ঢাকায় ৭ পদে ৬৫ জনের চাকরির সুযোগ

কর অঞ্চল-১৮, ঢাকায় ৭ পদে ৬৫ জনের চাকরির সুযোগ

গাজীপুর কর অঞ্চলে ৩৪ পদে নিয়োগ

গাজীপুর কর অঞ্চলে ৩৪ পদে নিয়োগ

আয়কর রিটার্ন না দিলে যে ঝামেলায় পড়তে পারেন

আয়কর রিটার্ন না দিলে যে ঝামেলায় পড়তে পারেন

সৎ করদাতার ওপর বাড়তি বোঝা কেন

সৎ করদাতার ওপর বাড়তি বোঝা কেন

আরও পড়ুন

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তাহসিফের মৃত্যুর তদন্তে যা জানা গেল

হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তাহসিফের মৃত্যুর তদন্তে যা জানা গেল

সরকারি দলের হস্তক্ষেপ ছাড়া নতুন মজুরি, শনিবার থেকে কাজে ফেরার আহ্বান

সরকারি দলের হস্তক্ষেপ ছাড়া নতুন মজুরি, শনিবার থেকে কাজে ফেরার আহ্বান

সিয়েরা লিওনের যুদ্ধাপরাধীদের আইনজীবী এখন শেখ হাসিনার আইনি প্রতিনিধি

সিয়েরা লিওনের যুদ্ধাপরাধীদের আইনজীবী এখন শেখ হাসিনার আইনি প্রতিনিধি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম