Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩১ এএম

ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি

Advertisement

সাব-রেজিস্ট্রার বদলিতে অনিয়ম দুর্নীতি দূর করতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করেছে আইন মন্ত্রণালয়। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা জেলার ‘এ’ ক্যাটাগরির ১৮টি সাব-রেজিস্ট্রার পদের জন্য ১৮ জনকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাব-রেজিস্ট্রার পদে বদলি নিয়ে অনেক অভিযোগ করেছে। নেতিবাচক সেই পরিস্থিতি থেকে উত্তরণে স্বচ্ছ লটারির মাধ্যমে বদলি করার উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়। অনুষ্ঠানে ঢাকা জেলার জন্য যে ১৮ জনকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে যোগ্যতা ও সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপের ওপর ভিত্তি করে তাদের বিভিন্ন স্থানে নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকারি অফিসে দুর্নীতির যে আখড়া সেটা সরকার সেটা ভাঙতে চায়। লটারি মাধ্যমে সাব রেজিস্ট্রার বদলি সেই উদ্যোগ।

যাদের বদলি করা হলো তারা সব সময় নজরদারিতে থাকবেন সতর্ক করে আইনমন্ত্রী বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে দেশে ৩৭২টি সাব-রেজিস্ট্রার পদের মধ্যে বর্তমানে ১৩৯টি পদ খালি আছে বলেও জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবরেজিস্ট্রার পদে বদলি বাণিজ্যের দিন শেষ, যেভাবে হবে নতুন পদায়ন

সাবরেজিস্ট্রার পদে বদলি বাণিজ্যের দিন শেষ, যেভাবে হবে নতুন পদায়ন

সাবরেজিস্ট্রার বদলি কার্যক্রমের লটারি কাল

সাবরেজিস্ট্রার বদলি কার্যক্রমের লটারি কাল

একযোগে ৯৯ বিচারককে বদলি

একযোগে ৯৯ বিচারককে বদলি

বিচারপতি-অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানোর পরিপত্র বাতিল চেয়ে রিট

বিচারপতি-অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানোর পরিপত্র বাতিল চেয়ে রিট

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনীতে আলেমদের আপত্তি কেন

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনীতে আলেমদের আপত্তি কেন

পে-স্কেল নিয়ে নতুন করে জটিলতা, নেপথ্যে যে কারণ

পে-স্কেল নিয়ে নতুন করে জটিলতা, নেপথ্যে যে কারণ

আরও পড়ুন

পাঠ্যবইয়ের দরপত্রে অনিয়মের অভিযোগ: এনসিটিবিতে দুদকের অভিযান

পাঠ্যবইয়ের দরপত্রে অনিয়মের অভিযোগ: এনসিটিবিতে দুদকের অভিযান

সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেলে ব্যবস্থা: আইনমন্ত্রী

সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেলে ব্যবস্থা: আইনমন্ত্রী

ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি

ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি

শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম