Logo
Logo
×

Advertisement

জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

Advertisement

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর আওতায় আনার বিষয়ে আশার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিগগিরই এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে স্কেলের আওতায় আসবেন।

রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান শিক্ষামন্ত্রী। তবে নতুন বেতনকাঠামো কার্যকরের নির্দিষ্ট সময় কিংবা বাস্তবায়নপ্রক্রিয়া নিয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি।

এদিকে আজ থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকর হয়েছে। গত জুলাই থেকে নতুন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত অনুযায়ী বর্ধিত বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বেতন নির্ধারণসংক্রান্ত জটিলতার কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ এখনো পুরোনো কাঠামো অনুযায়ী বেতন পাবেন। গত ১৯ সেপ্টেম্বর সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো ঘোষণা করা হয়।

অন্যদিকে, পে স্কেলসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোট। আগামী বুধবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের কথা রয়েছে সংগঠনটির। 


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্লাস নেই, দিন কাটে আড্ডায়

ঢাকায় ৭শ অতিরিক্ত শিক্ষক, গ্রামে হাহাকার ক্লাস নেই, দিন কাটে আড্ডায়

প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা বাড়াতে হবে

পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা বাড়াতে হবে

শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি

শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি

শিক্ষকদের পে স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি

শিক্ষকদের পে স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি

শিক্ষকদের অক্টোবর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির

শিক্ষকদের অক্টোবর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির

শিক্ষকদের বদলির ফল ফেসবুকে, যা বলছে মাউশি

শিক্ষকদের বদলির ফল ফেসবুকে, যা বলছে মাউশি

আরও পড়ুন

ই-রিকশা চলাচলে বিধিমালা, একজন সর্বোচ্চ ৫টি লাইসেন্স নিতে পারবে

ই-রিকশা চলাচলে বিধিমালা, একজন সর্বোচ্চ ৫টি লাইসেন্স নিতে পারবে

পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে নতুন মজুরি বোর্ড গঠন করল সরকার

পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে নতুন মজুরি বোর্ড গঠন করল সরকার

তাহসিফ হত্যা মামলা দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ

দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ

তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা গ্রেফতার

তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম