Logo
Logo
×

Advertisement

জাতীয়

হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৫ এএম

হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড

ফাইল ছবি

Advertisement

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে ৬৭৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৪৫৭টি হত্যা মামলা। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, এসব মামলার মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া একই ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আরও ছয়টি মামলা বিচারাধীন।

গণ-অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সম্প্রতি তার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠানোর খবর প্রকাশিত হয়েছে। তবে ই-মেইলের সঙ্গে তার কোনো অনুমতিপত্র ছিল না বলে জানা গেছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের পতনের পর তৎকালীন অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। ওই বছরের ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরে ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন করেছে বাংলাদেশ পুলিশ। ২০২৫ সালের এপ্রিলে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে এ আবেদন করে। তবে এখনো রেড নোটিশ জারি হয়নি। 

আরও পড়ুন
সাড়া দেবে না সরকার

শেখ হাসিনার বিরুদ্ধে বিচারাধীন ছয়টি মামলার মধ্যে দুটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এবং চারটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। সব কটি মামলাতেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। 

আপিলের সুযোগ নেই শেখ হাসিনার

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় গত ১৩ জানুয়ারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আপিলের জন্য ৩০ দিন সময় থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি আপিল করেননি। ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, সময়সীমা পেরিয়ে যাওয়ায় তার আর আপিলের সুযোগ নেই।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। তিনি দেশে ফিরলে তা কার্যকর করা হবে। পাশাপাশি বিচারাধীন মামলাগুলোতেও তাকে বিচারের মুখোমুখি হতে হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাড়া দেবে না সরকার

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবদার হাসিনার সাড়া দেবে না সরকার

বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত

বিএনপি-জামায়াত-এনসিপি বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে ফিরবে না: সারজিস আলম

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে ফিরবে না: সারজিস আলম

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’

আরও পড়ুন

হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড

হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন সচিব নিয়োগ

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন সচিব নিয়োগ

বিকেএসপিতে নারী হকি খেলোয়াড়দের সঙ্গে সময় কাটালেন এডিনবরার ডাচেস

বিকেএসপিতে নারী হকি খেলোয়াড়দের সঙ্গে সময় কাটালেন এডিনবরার ডাচেস

বিএনপি-জামায়াত-এনসিপি বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত

বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম