Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিদ্যুতের অস্বাভাবিক বিল বন্ধে যে উদ্যোগ সরকারের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

বিদ্যুতের অস্বাভাবিক বিল বন্ধে যে উদ্যোগ সরকারের

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

Advertisement

বিদ্যুৎ গ্রাহকদের অতিরিক্ত ও অস্বাভাবিক বিলের ভোগান্তি কমাতে প্রিপেইড ও স্মার্ট মিটার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এসব মিটার চালু হলে বিদ্যুৎ বিল তৈরিতে ভুল, অনিয়ম ও কারসাজির সুযোগ কমবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

সংসদ সদস্য কামরুল হাসান বিদ্যুৎ বিলের অস্বাভাবিকতা তুলে ধরে বলেন, মাসের মাত্র কয়েক দিন বিদ্যুৎ ব্যবহার করেও কোনো কোনো গ্রাহককে অতিরিক্ত বিল গুনতে হচ্ছে। এমনকি ১৫ দিন বিদ্যুৎ ব্যবহার করে একটি পরিবারকে ১ লাখ ২৫ হাজার টাকার বিল দেওয়ার ঘটনাও ঘটেছে।

জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, গ্রাহকদের এ ধরনের ভোগান্তি কমাতে স্মার্ট মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সরকার ইতোমধ্যে মিটার আমদানি করেছে। এসব মিটার স্থাপন করা হলে বিদ্যুৎ ব্যবহারের সঠিক হিসাব পাওয়া যাবে এবং বিল তৈরিতে ভুল ও অনিয়ম কমে আসবে।

মন্ত্রী আরও জানান, মাগুরায় অতিরিক্ত বিদ্যুৎ বিল দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট জেনারেল ম্যানেজারসহ দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যুৎ বিল নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অসংগতি দেখা দিলে গ্রাহকদের অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি। এ ধরনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।

এদিকে মসজিদের বিদ্যুৎ বিল আদায়ের বিষয়েও সংসদে কথা বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা হয় না। এ কারণে মসজিদগুলোর কাছ থেকেও বিদ্যুৎ বিল নেওয়া শুরু হয়েছে।

তবে যেসব মসজিদের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে, সেগুলো একসঙ্গে পরিশোধ করতে হবে না। বকেয়া বিল কিস্তিতে পরিশোধের সুযোগ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবে মসজিদ কর্তৃপক্ষ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গ্যাসের সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: জ্বালানিমন্ত্রী

গ্যাসের সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: জ্বালানিমন্ত্রী

গ্যাসের প্রাপ্যতা বাড়লে সব সার কারখানায় সরবরাহ নিশ্চিত করা হবে: বিদ্যুৎমন্ত্রী

গ্যাসের প্রাপ্যতা বাড়লে সব সার কারখানায় সরবরাহ নিশ্চিত করা হবে: বিদ্যুৎমন্ত্রী

প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকব: স্পিকারকে নাহিদ

প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকব: স্পিকারকে নাহিদ

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রংপুরের যেসব এলাকায়

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রংপুরের যেসব এলাকায়

সংসদে হইচই শুরু, যা বললেন ডেপুটি স্পিকার

সংসদে হইচই শুরু, যা বললেন ডেপুটি স্পিকার

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কিনা

প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কিনা

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত

দেশে এলপিজির দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করল লোয়াব

দেশে এলপিজির দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করল লোয়াব

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ারের সাক্ষাৎ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ারের সাক্ষাৎ

প্রবাসীদের নিরাপত্তায় আরব আমিরাতের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় আইজিপির

প্রবাসীদের নিরাপত্তায় আরব আমিরাতের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় আইজিপির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম