Logo
Logo
×

Advertisement

জাতীয়

বেবিচকে প্রকল্পের বিলে কমিশন ও ভুয়া বিল-ভাউচার, দুদকের অভিযান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০১:০২ পিএম

বেবিচকে প্রকল্পের বিলে কমিশন ও ভুয়া বিল-ভাউচার, দুদকের অভিযান

ছবি: সংগৃহীত।

Advertisement

সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (বেবিচক) ই/এম প্রকল্পে ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে ১০ শতাংশ কমিশন দাবি, ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের একটি ইনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করছে। বুধবার (২৫ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক রুবেল হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করছেন বলে সংস্থাটির জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছেন। ইলেক্ট্রো মেকানিক্যাল বিভাগে চলছে অভিযান।

বেবিচক সূত্র জানায়, সকালে বেবিচকে প্রবেশ করেই তারা চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। চেয়ারম্যান দুদকের দলকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। 

বর্তমানে তারা বেবিচকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ই/এম) শাহরিয়ার মোরশেদ সিদ্দিকী এর দপ্তরে আছেন। 

এছাড়া ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিস, শরীয়তপুরের জাজিরার মূলনা ইউনিয়ন ভূমি অফিস এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও পৃথক অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে।

বেবিচকের অভিযোগের বিষয়ে দুদক সূত্রে, বেবিচকের ই/এম প্রকল্পে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে ১০ শতাংশ কমিশন দাবির অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন সরঞ্জাম কেনার নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুসের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়াসহ বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে।

অন্যদিকে ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দালালচক্রের সঙ্গে যোগসাজশে পাসপোর্ট সেবা দিতে হয়রানি, সরকারি ফির অতিরিক্ত অর্থ আদায়, আবেদনপত্র গ্রহণে অনিয়ম এবং সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে বরিশাল দুদকের সমন্বিত জেলা কার্যালয় অভিযান পরিচালনা করছে।

আর শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন ভূমি অফিসে জমি নামজারি কার্যক্রমে সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানি, ফাইল আটকে রাখা, দালালের মাধ্যমে ঘুস লেনদেন এবং সরকারি নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ দাবি ও আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর অভিযান পরিচালনা করছে।

এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের হয়রানি এবং কার্ডিওলজি বিভাগে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে রসিদ ছাড়া অর্থ আদায় করে আত্মসাতের অভিযোগের ভিত্তিতে অভিযান চালাচ্ছে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেখ হাসিনা না ফিরলে যে উদ্যোগ নেবে দুদক

শেখ হাসিনা না ফিরলে যে উদ্যোগ নেবে দুদক

দুদকের ফাঁদে প্রকৌশলী

দুদকের ফাঁদে প্রকৌশলী

বাসায় বিপুল টাকা রাখা নিয়ে স্বামীর সঙ্গে কাস্টমস কর্মকর্তার বিরোধ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বাসায় বিপুল টাকা রাখা নিয়ে স্বামীর সঙ্গে কাস্টমস কর্মকর্তার বিরোধ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

যবিপ্রবিতে জাল সনদে চাকরি, রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

যবিপ্রবিতে জাল সনদে চাকরি, রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দুদক

বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দুদক

আরও পড়ুন

সচিবালয়ে মোবাইল কোর্ট: নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন ৩ উপসচিব

সচিবালয়ে মোবাইল কোর্ট: নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন ৩ উপসচিব

বাংলাদেশ থেকে বিমানের সরাসরি ফ্লাইট চায় দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ থেকে বিমানের সরাসরি ফ্লাইট চায় দক্ষিণ আফ্রিকা

বেবিচকে প্রকল্পের বিলে কমিশন ও ভুয়া বিল-ভাউচার, দুদকের অভিযান

বেবিচকে প্রকল্পের বিলে কমিশন ও ভুয়া বিল-ভাউচার, দুদকের অভিযান

১৫ দিনের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন দিতে হাইকোর্টের নির্দেশ

১৫ দিনের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন দিতে হাইকোর্টের নির্দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম