Logo
Logo
×

Advertisement

জাতীয়

সারাদেশে কেমন থাকবে আজকের আবহাওয়া?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম

সারাদেশে কেমন থাকবে আজকের আবহাওয়া?

সংগৃহীত ছবি

Advertisement

সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩১ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এছাড়া রংপুর বিভাগের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের কোন এলাকায় তেমন বৃষ্টিপাত হয়নি। তবে সিলেটে ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। 

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ সকাল থেকে ঢাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ছাওয়াটার তিন দিন থাকি গলা ব্যথা-জ্বর’

জেঁকে বসেছে শীত ‘ছাওয়াটার তিন দিন থাকি গলা ব্যথা-জ্বর’

রাতের তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি, কেমন থাকবে দিনের আবহাওয়া

রাতের তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি, কেমন থাকবে দিনের আবহাওয়া

তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে

তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে

শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

কেমন থাকবে আজকের আবহাওয়া, জানাল অধিদপ্তর

কেমন থাকবে আজকের আবহাওয়া, জানাল অধিদপ্তর

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের মজুরি বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ: মাহদী আমিন

পোশাকশ্রমিকদের মজুরি বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ: মাহদী আমিন

সারাদেশে কেমন থাকবে আজকের আবহাওয়া?

সারাদেশে কেমন থাকবে আজকের আবহাওয়া?

সরকারিভাবে ব্রুনাই যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে

সরকারিভাবে ব্রুনাই যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে

সচিবালয়ে মোবাইল কোর্ট: নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন ৩ উপসচিব

সচিবালয়ে মোবাইল কোর্ট: নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন ৩ উপসচিব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম