Logo
Logo
×

Advertisement

জাতীয়

আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির

ছবি: সংগৃহীত

Advertisement

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন আইজিপি।

সভায় পুলিশপ্রধান বলেন, দেশের ভেতরে ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারে প্রভাবিত না হয়ে পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সাধারণ জনগণকে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন আইজিপি। একই সঙ্গে থানায় দায়ের করা মামলাগুলোর যথাযথ তদন্ত নিশ্চিত করতে তদন্তের গুণগত মান উন্নয়নের নির্দেশনা দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশ। দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডিওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেন তিনি।

মামলা তদন্তে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বিশেষ করে অপমৃত্যু মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার ওপর জোর দেন অতিরিক্ত আইজি। পাশাপাশি মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা যথাযথভাবে নথিভুক্ত করা এবং সেগুলো কার্যকরের হার বাড়ানোর নির্দেশনা দেন তিনি।

সভায় অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণসংক্রান্ত মামলার চিত্র তুলে ধরা হয়। মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, মামলার তদন্ত ও বিচার কার্যক্রমের অগ্রগতি এবং সাজার হার নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

গোপালগঞ্জের এসপি হাবীবুল্লাহ ফেনী হয়ে খাগড়াছড়িতে

গোপালগঞ্জের এসপি হাবীবুল্লাহ ফেনী হয়ে খাগড়াছড়িতে

সাত জেলায় নতুন পুলিশ সুপার

সাত জেলায় নতুন পুলিশ সুপার

দুই মাস ঢাকা রেঞ্জের দায়িত্বে থাকবেন পুলিশের ১২ কর্মকর্তা

দুই মাস ঢাকা রেঞ্জের দায়িত্বে থাকবেন পুলিশের ১২ কর্মকর্তা

যদি থানা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কিভাবে: গোপালগঞ্জে আইজিপি

যদি থানা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কিভাবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে কঠোর বার্তা আইজিপির

গোপালগঞ্জে কঠোর বার্তা আইজিপির

আরও পড়ুন

৪৬তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত ১৪১৬ জনের তালিকা দেখুন

৪৬তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত ১৪১৬ জনের তালিকা দেখুন

শাহজালালে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির সংকেতে উড্ডয়ন বাতিল: ইউএস-বাংলা

শাহজালালে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির সংকেতে উড্ডয়ন বাতিল: ইউএস-বাংলা

বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার

বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার

মালয়েশিয়ার অভ্যন্তরীণ কারণে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর বাতিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মালয়েশিয়ার অভ্যন্তরীণ কারণে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর বাতিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম