Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঈদযাত্রার বিশেষ ট্রেন চলাচল শুরু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৭:৩০ এএম

ঈদযাত্রার বিশেষ ট্রেন চলাচল শুরু

ফাইল ছবি

Advertisement

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থায় ট্রেনে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে আজ। দেশের প্রধান ঢাকা রেলওয়ের স্টেশন থেকে ভোর ৬টায় রাজশাহীর উদ্দেশে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এ যাত্রা শুরু হয়েছে।

ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানিয়েছে।

কর্মপরিকল্পনায় জানানো হয়েছে, ঈদে ঘরমুখো মানুষের ভ্রমণ সুবিধার্থে বাড়তি পাঁচ জোড়া অর্থাৎ ১০টি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। এসময় নিয়মিত আন্তঃনগর ট্রেনগুলো আগের মতোই চলবে। স্থগিত থাকবে আন্তঃনগর ট্রেনগুলোর ডে অব। ঢাকায় কুরবানির পশু সরবরাহ স্বাভাবিক রাখতে তিনটি ক্যাটল স্পেশাল ট্রেন ২ দিনে চালানো হবে।


ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সব বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‌্যাবের সহযোগিতায় টিকিটবিহীন যাত্রী স্টেশনে প্রবেশের প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা নেওয়া হয়েছে।

যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঈদের আগে-পরে ১০ দিন করে মোট ২০ দিন ট্রেনে সেলুনকার সংযোজন না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ে সূত্রে জানা যায়, এবারের ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষের জন্য পাঁচ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে। এর মধ্যে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতে অংশ নিতে মুসল্লিদের জন্য দুই জোড়া ট্রেন রাখা হয়েছে।

এ ছাড়া কুরবানি পশু পরিবহণের জন্য তিনটি বিশেষ ট্রেন চলাচল করবে দুটি রুটে।

কুরবানি পশু পরিবহণের জন্য ক্যাটেল স্পেশাল-১ দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে আগামী ২ জুন বিকেল ৫টায়। আবার ৩ জুনও এই রুটে চলাচল করবে আরেকটি স্পেশাল ট্রেন। আর ক্যাটেল স্পেশাল-২ ইসলামপুর বাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ২ জুন বিকাল ৩টা ৪০ মিনিটে।

Advertisement

ট্রেন চলাচল ঈদুল আজহা

Advertisement

আরও পড়ুন

বুধবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শেখ হাসিনার পাসপোর্টের অনুরোধকে ‘আবেদন’ হিসেবে প্রচার: প্রেস মিনিস্টার

শেখ হাসিনার পাসপোর্টের অনুরোধকে ‘আবেদন’ হিসেবে প্রচার: প্রেস মিনিস্টার

বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে ভল্টে ‘ফেসলক’, নিজস্ব প্রেসে মুদ্রণ

বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে ভল্টে ‘ফেসলক’, নিজস্ব প্রেসে মুদ্রণ

সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম