Logo
Logo
×

Advertisement

আইন-বিচার

কর্নেল অলির বই নিষিদ্ধ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০, ০৯:৩৪ পিএম

কর্নেল অলির বই নিষিদ্ধ

ফাইল ছবি

Advertisement

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের লেখা ‘রেভোলিউশন, মিলিটারি পারসোনেল অ্যান্ড দ্য ওয়ার অব লিবারেশন ইন বাংলাদেশ’ বইটি নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বইটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ‘দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি’ হিসেবে বর্ণনা করেছিলেন অলি।

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ এনে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন।

এ ছাড়া অলির অন্য যেসব বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে, সেগুলোও নিষিদ্ধ এবং বাজেয়াপ্ত করতে বলেছেন আদালত।  মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, স্বারাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়কে এ নির্দেশনা দেয়া হয়েছে। 

আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

Advertisement

কর্নেল অলি বই নিষিদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হাইকোর্ট

Advertisement

আরও পড়ুন

বিচারক আরিফুল ইসলাম বরখাস্ত

বিচারক আরিফুল ইসলাম বরখাস্ত

মৃত্যুদণ্ড ঘোষণার পর বিচারক কলমের নিব ভাঙেন কেন?

মৃত্যুদণ্ড ঘোষণার পর বিচারক কলমের নিব ভাঙেন কেন?

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

সেই আবেদ আলীর ছেলে সিয়ামের কত বছরের সাজা হলো

সেই আবেদ আলীর ছেলে সিয়ামের কত বছরের সাজা হলো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম