Logo
Logo
×

Advertisement

অন্যান্য

প্রধানমন্ত্রীর উপদেষ্টা থেকে পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন গওহর রিজভী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ১০:১১ পিএম

প্রধানমন্ত্রীর উপদেষ্টা থেকে পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন গওহর রিজভী

Advertisement

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা থেকে পদত্যাগের গুঞ্জন উঠার প্রেক্ষিতে ড. গওহর রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিব্রত করতে আমার পদত্যাগের গুঞ্জন ছড়ানো হয়।

শনিবার গুলশানের এক বই প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজধানীর গুলশানের একটি ক্লাবে সাবেক পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিনের লেখা ‘ডিপ্লোম্যাসি ইন অবসকিউরিটি’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন ড. গওহর রিজভী।

বই প্রকাশের অনুষ্ঠানে মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক আমলা ও কূটনীতিকের উপস্থিতিতে পুরো আয়োজন রীতিমতো মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের মাঝামাঝিতে বিদায় নেন গওহর রিজভী।

যাওয়ার পথেই সাংবাদিকরা গওহর রিজভীর মুখোমুখি হন। প্রশ্ন করেন- আপনি নাকি পদত্যাগ করেছেন, জল্পনা-কল্পনার রহস্য কী? জবাবে গওহর রিজভী বলেন, ‘দেখেন ১১ বছর ধরেই এমনটি শুনছি। ১৩ বছর ধরে আছি আমি। প্রায় প্রতি দুই বছর পর পর আমার পদত্যাগের গুঞ্জন রটে। এটা যারা ছড়ায় তারা হয় আমাকে সরিয়ে দিতে চায়, না হয় প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চায়। তবে আমি আপনাদের নিশ্চিত করতে চাই- প্রধানমন্ত্রী এতে বিব্রত নন, আর আমি তো আছিই।’

একপর্যায়ে এক সাংবাদিক জানতে চান- ২০২২ সালের ৭ এপ্রিল পর্যন্ত গওহর রিজভীর ছুটিতে থাকার তথ্য সত্য কিনা? জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, ওই সময় পর্যন্ত আমার দেশের বাইরে একটা কাজে থাকার কথা ছিল। আমি গিয়েছিলাম কাজটি করতে, এখন এসেছি, আবার যাব। ওই যাওয়া-আসার মধ্যেই কাজটি হয়ে যাবে।’

Advertisement

প্রধানমন্ত্রী উপদেষ্টা পদত্যাগ গুঞ্জন গওহর রিজভী

Advertisement

আরও পড়ুন

মেধাবীদের দেশত্যাগ রোধে শায়খ আহমাদুল্লাহর দিকনির্দেশনা

মেধাবীদের দেশত্যাগ রোধে শায়খ আহমাদুল্লাহর দিকনির্দেশনা

সিটি গ্রুপের ৫ খেলাপি প্রতিষ্ঠান তিন হাজার কোটি টাকা ঋণ দিতে বিশেষ ছাড়

তিন হাজার কোটি টাকা ঋণ দিতে বিশেষ ছাড়

প্রধানমন্ত্রীর ফ্লাইট ঘিরে অব্যবস্থাপনার জাল কাঠগড়ায় বিমানের প্রকৌশল বিভাগ

কাঠগড়ায় বিমানের প্রকৌশল বিভাগ

পোশাকশিল্পে সহিংসতার নেপথ্যে স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাকশিল্পে সহিংসতার নেপথ্যে স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম