Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে শিরোপার স্বপ্ন বাংলাদেশের

Icon

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৭, ০১:২৭ পিএম

অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে শিরোপার স্বপ্ন বাংলাদেশের

Advertisement

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারাল বাংলাদেশ। দেশের পক্ষে দু'টি গোলই করেন জাফর ইকবাল। এ জয়ের মাধ্যমে শিরোপার দিকে আরো এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ দল। প্রতিযোগিতার শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ভারত ড্র করলেই শিরোপা হবে বাংলাদেশের।

ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম ভাগে কোনো গোলের দেখা পায়নি সফরকারীরা।

ম্যাচের ৫৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন স্ট্রাইকার জাফর ইকবাল। তিনিই ম্যাচের ৮০ মিনিটে প্রথম গোল করে এগিয়ে নেন বাংলাদেশকে। এরপর আর মাত্র তিন মিনিট, তারপরই দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন জাফর ইকবাল।

এর আগে এই আসরে ভারতের বিপক্ষে প্রথম জয়ের ম্যাচেও জোড়া গোল করেছিলেন জাফর ইকবাল। এছাড়া মালদ্বীপের বিপক্ষে একটি গোল করেছিলেন।

এবার অপেক্ষা নেপাল-ভারত ম্যাচের। সেই ম্যাচে ভারত ড্র করলেই চ্যাম্পিয়নের মুকুট পরবে বাংলাদেশ। কেননা ভারতের বিপক্ষে হেড টু হেডে এগিয়ে আছে বাংলাদেশ।

Advertisement

জাফর ইকবাল

Advertisement

আরও পড়ুন

স্তন ক্যানসার হলে স্তন কেটে ফেলে দিতে হয়?

স্তন ক্যানসার হলে স্তন কেটে ফেলে দিতে হয়?

পেটের সমস্যার সমাধান রান্না ঘরেই

পেটের সমস্যার সমাধান রান্না ঘরেই

গণপরিবহণে আগুন লাগলে যেভাবে নিরাপদে বের হবেন

গণপরিবহণে আগুন লাগলে যেভাবে নিরাপদে বের হবেন

যে ৭ কারণে হাড় দুর্বল হয়

যে ৭ কারণে হাড় দুর্বল হয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম