Logo
Logo
×
   

Advertisement

পাকিস্তান

‘পাকিস্তান–সৌদি প্রতিরক্ষা চুক্তি কোনো দেশের বিরুদ্ধে নয়’

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম

‘পাকিস্তান–সৌদি প্রতিরক্ষা চুক্তি কোনো দেশের বিরুদ্ধে নয়’

Advertisement

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রাষ্ট্রদূত শাফাকত আলী খান জানিয়েছেন, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি পুরোপুরি প্রতিরক্ষামূলক এবং এর মাধ্যমে অন্য কোনো দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার উদ্দেশ্য নেই।

শুক্রবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, দুই দেশের নেতৃত্ব দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

১৭ সেপ্টেম্বর রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চুক্তিতে স্বাক্ষর করেন। এতে উল্লেখ করা হয়, যে কোনো এক দেশের ওপর আগ্রাসন মানে উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে গণ্য হবে।

মুখপাত্র বলেন, পাকিস্তান ও সৌদি আরব ভ্রাতৃত্ব, বিশ্বাস, কৌশলগত স্বার্থ ও অর্থনৈতিক আন্তঃনির্ভরতার এক অনন্য সম্পর্কে আবদ্ধ। ষাটের দশক থেকে প্রতিরক্ষা সহযোগিতা দুই দেশের সম্পর্কের অন্যতম ভিত্তি, যা আরও জোরদার করতে দুই দেশের নেতারা অঙ্গীকার করেছেন। তিনি আরও জানান, এ চুক্তি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, সৌদি-পাকিস্তান চুক্তি নিয়ে উদ্বিগ্ন ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেছেন, আমরা এই গুরুত্বপূর্ণ অগ্রগতির দিকে নজর রাখছি এবং আমাদের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর এর সম্ভাব্য প্রভাবগুলো খতিয়ে দেখছি। ভারত সরকার তার স্বার্থ রক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Advertisement

সৌদি আরব পাকিস্তান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম