Logo
Logo
×
   
Advertisement

ছবি

রুপালি প্রাচুর্যে ভাসছে ঘাট, তবু বড় ইলিশ কেবলই দীর্ঘশ্বাস

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পিএম

১ / ৫
রুপালি প্রাচুর্যে ভাসছে ঘাট, তবু বড় ইলিশ কেবলই দীর্ঘশ্বাস

চট্টগ্রামের নতুন ফিসারি ঘাট এলাকা থেকে তোলা। ছবি: রাজেশ চক্রবর্তী

২ / ৫

৩ / ৫

৪ / ৫

৫ / ৫

সাগরের বুক চিরে জেলেদের জালে এখন উঠে আসছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। তবে আকারে এরা বেশ ছোট। চট্টগ্রামের ব্যস্ত নতুন ফিসারি ঘাটে গেলে এখন চোখে পড়বে কেবলই এই ছোট ইলিশের রুপালি ছটা।

জেলে ও ব্যবসায়ীদের দাবি, এগুলো মূলত ছোট জাতের ইলিশ, যার পেটে ডিমও মিলছে। ঘাটে ছোট ইলিশের এমন ছড়াছড়ি থাকলেও বাজারে দামের উত্তাপে পুড়ছেন ক্রেতারা। পাইকারি এই ফিসারি ঘাটেই প্রতি মণ ছোট ইলিশ বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ হাজার টাকায়!

আর বড় ইলিশ? সে যেন এখন আভিজাত্যের প্রতীক, যার আকাশছোঁয়া দাম সাধারণ ক্রেতাদের নাগালের একেবারেই বাইরে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জেলেদের পারিশ্রমিক, পরিবহণ খরচ এবং আনুষঙ্গিক নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সরাসরি প্রভাব পড়েছে ইলিশের বাজারে। তাই বাজারে ইলিশের রুপালি জৌলুস থাকলেও, মধ্যবিত্তের থলিতে বড় ইলিশের দেখা মেলা এখন বড়ই দুষ্কর।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম