Logo
Logo
×

Advertisement

রাজনীতি

জাতির শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি: মামুনুল হক

Advertisement

Icon

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১১:০০ পিএম

জাতির শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি: মামুনুল হক

Advertisement

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, স্বাধীনতার ৫৫ বছরেও জাতির শিক্ষা ব্যবস্থা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ইসলাম সম্পর্কে প্রাথমিক বিদ্যালয়ে জ্ঞানের পরিমাণ শূন্য নয় বরং মাইনাসের কোঠায়। এই শিক্ষায় শিক্ষিত প্রজন্মের ভেতরে দ্বীন, নবী ও কুরআন সম্পর্কে ভুল ধারণা তৈরি হচ্ছে— যা জাতির জন্য ভয়ংকর সংকেত।

সোমবার (২৭ অক্টোবর) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বালার বাজারে শরীয়াতুন হাবিব দারুল উলুম কওমি মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, একটি আদর্শ জাতি গঠনের জন্য ইসলামি মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি। দ্বীনি শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ তৈরি সম্ভব নয়।

সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা শফিকুর রহমান কিরন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া মোহাম্মদীয়া আরাবিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ফয়সাল এবং জামিয়া আরাবিয়া মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা মুফতি জাকির উল্লাহ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও ইসলামি মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেডিকেল ছুটি নিয়ে স্বামীর সঙ্গে প্রবাসে শিক্ষিকা

ভেদরগঞ্জের সত্যপুর প্রাথমিক বিদ্যালয় মেডিকেল ছুটি নিয়ে স্বামীর সঙ্গে প্রবাসে শিক্ষিকা

‘রাসেল ভাইপারের’ কামড়ে যুবদল নেতার মৃত্যু

‘রাসেল ভাইপারের’ কামড়ে যুবদল নেতার মৃত্যু

পরীক্ষার নামে কমিশন বাণিজ্য

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরীক্ষার নামে কমিশন বাণিজ্য

ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা

ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা

ভেদরগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার

ভেদরগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার

আরও পড়ুন

‘পদত্যাগের আগের রাতে বিএনপি নেতার বাসায় গিয়েছিলেন আসিফ মাহমুদ’

‘পদত্যাগের আগের রাতে বিএনপি নেতার বাসায় গিয়েছিলেন আসিফ মাহমুদ’

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন হেফাজত নেতা আজিজুল হক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন হেফাজত নেতা আজিজুল হক

শেখ হাসিনার তিন সংসদ নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

শেখ হাসিনার তিন সংসদ নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম