Logo
Logo
×

Advertisement

রাজনীতি

৩ শর্তে জাতীয় সরকার গঠন করতে চান জামায়াত আমির

Advertisement

Icon

তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ এএম

৩ শর্তে জাতীয় সরকার গঠন করতে চান জামায়াত আমির

ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

Advertisement

জামায়াতে ইসলামী আগামীতে ক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে রাজধানীর মিরপুরের কাফরুলে নির্বাচনি প্রচারণায় তিনি এই কথা জানান। 

জামায়াত আমির বলেন, ‘আমাদের অনেক বন্ধু বলেন তারা ক্ষমতায় গেলে আমাদের বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করবেন। কিন্তু আমরা ক্ষমতায় গেলে তিন শর্তে তাদের নিয়েই জাতীয় সরকার গঠন করব।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘সব নাগরিকের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দেখতে চায় জামায়াত। বিদ্যমান বৈষম্যপূর্ণ অর্থনৈতিক অবস্থার অবসান ঘটাবে জামায়াত। দেশের শ্রমিক ও সম্পদশালীদের মধ্যকার আকাশচুম্বী ব্যবধান কমিয়ে আনা ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।’


তিনি বলেন, ‘দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর টেন্ডারবাজদের কারণে দেশের মানুষের স্বস্তি নিশ্চিত হচ্ছে না। সমাজের রন্দ্রে রন্ধ্রে এখন দুর্নীতির বিস্তার ঘটে গেছে।’

নির্বাচনব্যবস্থা সুষ্ঠু না হওয়ায় দেশের অপরাধ কমানো সম্ভব হয়নি মন্তব্য করে জামায়াত আমির বলেন, ‘সব অপরাধের যাত্রা শুরু হয় অপনির্বাচন থেকে। তাই আগামীর  নির্বাচন শতভাগ সুষ্ঠু করে সত্যিকারের জনগণের প্রতিনিধিদের দেশ গড়ার সুযোগ দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘অনেক নির্বাচনের আগে ওয়াদা করে ক্ষমতায় গেলে কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রতিষ্ঠা করবে না জানাব পারলে একবার ঘোষণা দিন যে ক্ষমতায় গেলে কুরআনের আইন প্রতিষ্ঠা করবেন।’

জামায়াত আমির বলেন, ‘অনেকে আমাকে বলেন, আমার জন্য বুলেটপ্রুফ গাড়ি দরকার।কিন্তু আমি আল্লাহর কাছে আমার নিরাপত্তা প্রত্যাশা করি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামায়াত-এনসিপির গভীর উদ্বেগ, সুষ্ঠু তদন্তের দাবি

জামায়াত-এনসিপির গভীর উদ্বেগ, সুষ্ঠু তদন্তের দাবি

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন জামায়াতের নায়েবে আমির ডা. তাহের

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন জামায়াতের নায়েবে আমির ডা. তাহের

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের

উপনির্বাচনের ফল বিএনপির অনুকূলে নেওয়ার চেষ্টা চলছে: গোলাম পরওয়ার

উপনির্বাচনের ফল বিএনপির অনুকূলে নেওয়ার চেষ্টা চলছে: গোলাম পরওয়ার

মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: ডা. শফিকুর রহমান

মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: ডা. শফিকুর রহমান

আরও পড়ুন

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন জামায়াতের নায়েবে আমির ডা. তাহের

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন জামায়াতের নায়েবে আমির ডা. তাহের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সন্তোষজনক: রুহুল কবির রিজভী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সন্তোষজনক: রুহুল কবির রিজভী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের

ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের

নারী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন

নারী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম