Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল’

Advertisement

Icon

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পিএম

‘রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল’

Advertisement

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ (বেতাগী, বামনা ও পাথরঘাটা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনি। 

বেগম জিয়ার মৃত্যুর খবরের পরপরই তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি শোক প্রকাশের সঙ্গে এ মন্তব্য করেন।

ফেসবুকে নুরুল ইসলাম মনি লেখেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী, দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে সমগ্র জাতি আজ এক গভীর শোক ও শূন্যতার মুখোমুখি। বর্ষীয়ান রাজনীতিবিদ ও অবিসংবাদিত এই নেত্রীর মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো।’         

তিনি আরও বলেন, ‘বেগম জিয়া একজন গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে রূপান্তরের যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বৈশ্বিক রাজনৈতিক ইতিহাসে অনন্য। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান, গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাতন্ত্র্য এবং নারী নেতৃত্বের আত্মবিশ্বাসী উত্থানে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে তিনি রাষ্ট্র পরিচালনায় দৃঢ়তা, শালীনতা ও জাতীয় মর্যাদাবোধের পরিচয় দিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু সংকট, নির্যাতন ও অবিচারের সম্মুখীন হলেও দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে কখনো আপস করেননি। কারাবরণ, অসুস্থতা, ব্যক্তিগত ও পারিবারিক ত্যাগের মধ্য দিয়েও তিনি যে নেতৃত্বের দৃষ্টান্ত রেখে গেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার এক উজ্জ্বল বাতিঘর।’

মনি বলেন, ‘আজ তার প্রয়াণে বাংলাদেশ একজন অভিভাবকসুলভ রাষ্ট্রনায়ক, একজন সাহসী নারী নেতৃত্ব এবং একজন দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। জাতি হারালো এমন এক মানুষকে, যিনি বিশ্বাস করতেন ক্ষমতার চেয়ে জনগণ বড়, আর রাজনীতির চেয়ে দেশ বড়। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় সহকর্মী ও দেশবাসীকে এই গভীর শোক সইবার শক্তি দান করুন।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান

‘আ.লীগ একটি অপপ্রচারকারী দল, তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে’

‘আ.লীগ একটি অপপ্রচারকারী দল, তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে’

প্রধানমন্ত্রীর সফরে উজ্জীবিত বিএনপি

বঞ্চিত রংপুর পেয়েছে গুরুত্ব প্রধানমন্ত্রীর সফরে উজ্জীবিত বিএনপি

ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি

ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

আরও পড়ুন

রিমান্ড শেষে হাসপাতালে দীপু মনি

রিমান্ড শেষে হাসপাতালে দীপু মনি

এনসিপির কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে সারজিস-আসিফ

এনসিপির কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে সারজিস-আসিফ

এনসিপির নতুন যে দায়িত্ব পেলেন নাসীরুদ্দীন- হাসনাত

এনসিপির নতুন যে দায়িত্ব পেলেন নাসীরুদ্দীন- হাসনাত

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা, কে কোন দায়িত্বে

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা, কে কোন দায়িত্বে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম