Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে লেবার পার্টির শোক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে লেবার পার্টির শোক

Advertisement

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

দলটির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী ও মহাসচিব আব্দুল্লাহ আল মামুন এক শোকবার্তায় জানান, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ।

শোকবার্তায় তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও স্মরণীয় ব্যক্তিত্ব। তিনি তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নারী নেতৃত্বের ক্ষেত্রে এক মাইলফলক স্থাপন করেছেন। গণতান্ত্রিক রাজনীতি, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।

লেবার পার্টির নেতারা আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশ লেবার পার্টি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবার, বিএনপি নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। শোকবার্তায় মহান আল্লাহ তায়ালার কাছে তার জান্নাতুল ফেরদৌস নসিব এবং পরিবারকে এই শোক সইবার শক্তি দানের প্রার্থনা জানানো হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লেবার পার্টির চেয়ারম্যানকে ক্ষমা চাওয়ার আহ্বান

কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের বিবৃতি লেবার পার্টির চেয়ারম্যানকে ক্ষমা চাওয়ার আহ্বান

খোলা চিঠিতে মির্জা ফখরুলকে যা লিখলেন ডা. ইরান

খোলা চিঠিতে মির্জা ফখরুলকে যা লিখলেন ডা. ইরান

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল, নতুন সঙ্গী কে?

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল, নতুন সঙ্গী কে?

লেবার পার্টির মোস্তাফিজুর রহমানকে শোকজ

লেবার পার্টির মোস্তাফিজুর রহমানকে শোকজ

‘ভারতীয়দের নিয়ন্ত্রণে আইসিসি অসহায়’

‘ভারতীয়দের নিয়ন্ত্রণে আইসিসি অসহায়’

তারেক রহমানের সঙ্গে দুই রাজনৈতিক দলের বৈঠক

তারেক রহমানের সঙ্গে দুই রাজনৈতিক দলের বৈঠক

আরও পড়ুন

ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি

ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি

‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক’

‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক’

দেশের প্রথম রাজনৈতিক কার্যালয়ে বসল সোলার প্যানেল, বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

দেশের প্রথম রাজনৈতিক কার্যালয়ে বসল সোলার প্যানেল, বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

এবার মাদক নির্মূলে নতুন উদ্যোগের কথা জানালেন ইশরাক

এবার মাদক নির্মূলে নতুন উদ্যোগের কথা জানালেন ইশরাক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম