Logo
Logo
×

Advertisement

রাজনীতি

খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০২:৩৩ পিএম

খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

Advertisement

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির প্রার্থী এবং দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার নির্বাচনি কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। 

মনোনয়নপত্র যাচাই-বাছাই করে শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান এ ঘোষণা করেন। 

এ আসনে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রব্বানী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।  

এছাড়া দলীয় মনোনয়নপত্র সঠিক না থাকায় বাংলাদেশ মুসলিম লীগের আনছার আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।  

এ আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, বিএনপির প্রার্থী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার নির্বাচনি কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।

উল্লেখ্য যে, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় মৃত ঘোষণা করেন তাকে চিকিৎসকরা। তার বয়স হয়েছিল ৮০ বছর।   

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম