ঢাকা-১০ আসন: বিএনপির প্রার্থী রবিউলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
Advertisement
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ এএম
ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ শেখ রবিউল আলম রবির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এর আগে গত ২৮ ডিসেম্বর শেখ রবিউল আলম রবি তার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেখ রবিউল আলম রবি বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। এজন্য আমি মহান সৃষ্টিকর্তার দরবারে অগণিত শুকরিয়া আদায় করি। একই সঙ্গে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন এবং তার প্রতি আস্থা ও বিশ্বাস রাখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করবে— এমন প্রত্যাশা ব্যক্ত করে শেখ রবিউল আলম রবি।

