Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজন করবে বিএনপি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৭ পিএম

সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজন করবে বিএনপি

ইশতেহার ঘোষণা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

Advertisement

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজন করবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।  তিনি বলেছেন, সংখ্যাগরিষ্ঠতা পেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃ প্রতিষ্ঠা করা হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর হোটেল সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনি ইশতেহার গঠন অনুষ্ঠানের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এক ব্যক্তির দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিধান চালু করব। তাছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়টি উন্মুক্ত করব।

তিনি আরও বলেন, আমরা ৩১ দফার ভিত্তিতে উচ্চ কক্ষ গঠন করা হবে।

জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সেই হিসেবে এটিই তার প্রথম নির্বাচনি ইশতেহার ঘোষণা।

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ‘করবো কাজ, গড়বো দেশ’ বিএনপি রাষ্ট্র পরিচালনার মূলনীতিকে সামনে রেখে নির্বাচনি ইশতেহার দেয় দলটি।  এতে পাঁচটি অধ্যায়ের প্রথম অধ্যায়ে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, দ্বিতীয়তে বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, তৃতীয়তে ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, চতুর্থতে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং শেষ অধ্যায়ে ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতির কথা তুলে ধরে দলটি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

একনেকের বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

একনেকের বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে ডাক

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

দেশের রাজনীতিতে ‘গুপ্ত-সুপ্ত’ বিতর্ক আবারও আলোচনায়

দেশের রাজনীতিতে ‘গুপ্ত-সুপ্ত’ বিতর্ক আবারও আলোচনায়

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

আরও পড়ুন

রাজী ফখরুলের ‘গ্রিন সিগন্যালেই’ মিলত টেন্ডার জমার সুযোগ

রাজী ফখরুলের ‘গ্রিন সিগন্যালেই’ মিলত টেন্ডার জমার সুযোগ

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত

ভয়ের সাম্রাজ্য গড়েছিলেন রাজী ফখরুল, বাড়িতেই ছিল টর্চার সেল

ভয়ের সাম্রাজ্য গড়েছিলেন রাজী ফখরুল, বাড়িতেই ছিল টর্চার সেল

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার অপতৎপরতা নিয়ে ‘সন্দেহ’ জামায়াতের

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার অপতৎপরতা নিয়ে ‘সন্দেহ’ জামায়াতের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম