Logo
Logo
×

Advertisement

রাজনীতি

স্বেচ্ছাসেবক দলের ১৫ নেতাকর্মী বহিষ্কার

Advertisement

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১০ পিএম

স্বেচ্ছাসেবক দলের ১৫ নেতাকর্মী বহিষ্কার

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লোগো। ফাইল ছবি

Advertisement

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১৫ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন- কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জেল হোসেন তপন, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক সাজিদুল ইসলাম, সদস্য হৃদয় ইসলাম বিদ্যুৎ, সদস্য আবু হাসান বুলেট, সদস্য সচিব আলমগীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম সরোয়ার, যুগ্ম আহ্বায়ক বুলবুল আহাম্মেদ, যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান লিসান, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক শিমুল হোসেন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম পিন্টু এবং সদস্য জয়নাল আবেদীন জয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক পর্যায়ে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য দলের সব স্তরের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিটি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের অনুমোদনে জারি করা হয়। এতে দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) কাজী আকরাম-উল-আজম স্বাক্ষর করেন।

সংগঠনের শৃঙ্খলা, আদর্শ ও ঐক্য অক্ষুণ্ন রাখতে ভবিষ্যতেও এ ধরনের সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সুখবর পেলেন ছাত্রদলের ৫ নেতা

সুখবর পেলেন ছাত্রদলের ৫ নেতা

হানি ট্র্যাপের অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতা বহিষ্কার

হানি ট্র্যাপের অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতা বহিষ্কার

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

কুমিল্লায় যুবদল নেতা বহিষ্কার

কুমিল্লায় যুবদল নেতা বহিষ্কার

বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

ওসিকে হুমকি বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

সাইফুল হক নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী

নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম