Logo
Logo
×
   

রাজনীতি

বেসরকারি ফলাফল প্রকাশ

নরসিংদীর পাঁচ আসনেই বিএনপি প্রার্থীদের নিরঙ্কুশ জয়

Icon

বিশ্বজিৎ সাহা, নরসিংদী

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৭ এএম

নরসিংদীর পাঁচ আসনেই বিএনপি প্রার্থীদের নিরঙ্কুশ জয়

ড. আবদুল মঈন খান ও খায়রুল কবির খোকন

নরসিংদীর পাঁচটি আসনেই বিএনপির প্রার্থীরা নিরঙ্কুশ জয় লাভ করেছেন। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ সব আসনেই বিজয় লাভ করেছেন ধানের শীষের প্রার্থীরা।  রিটার্নিং কর্মকর্তাদের প্রকাশ করা বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন।

নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির যুগ্নমহাসচিব  ও ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন পেয়েছেন  ১ লাখ ৬০ হাজার ৬৭৬ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহীম ভুঁইয়া দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৩০ ভোট। 

নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রাথী ড. আবদুল মঈন খান পেয়েছেন ৯২ হাজার ৩৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১৬১ ভোট।  আর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলাকলি প্রতীকের প্রার্থী সারোয়ার তুষার পেয়েছেন ১৯ হাজার ২৩৬ভোট।

নরসিংদী-৩ (শিবপুর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ধানের শীষের প্রার্থী মঞ্জুর এলাহী ৮১ হাজার ৪১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুল ইসলাম মৃধা হাঁস প্রতীকে ৪৫ হাজার ৪০১ ভোট পেয়েছেন।

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে ধানের শীষের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল ১লাখ ৬১ হাজার ৯১২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জাহাঙ্গীর আলম ৭৬ হাজার ৪৪৫ ভোট পেয়েছেন।

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল ১ লাখ ৩৫ হাজার ৫১২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা প্রতীকের তাজুল ইসলাম ৪৩ হাজার ৬৮২ ভোট পেয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম