Logo
Logo
×

Advertisement

রাজনীতি

জয়ের মালা পরেই প্রতিদ্বন্দ্বীর বাড়িতে ছুটলেন আসাদুজ্জামান

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১০ পিএম

জয়ের মালা পরেই প্রতিদ্বন্দ্বীর বাড়িতে ছুটলেন আসাদুজ্জামান

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বিজয়ী হওয়ার পর ছুটে গেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়িতে। তার হাতে তুলে দিয়েছেন ফুলের তোড়া।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জামায়াত মনোনীত পরাজিত প্রার্থী এএসএম মতিউর রহমানের বাড়িতে উপস্থিত হন ধানের শীষের বিজয়ী প্রার্থী আসাদুজ্জামান। শৈলকূপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের নাদপাড়া গ্রামে জামায়াত প্রার্থীর বাড়িতে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত বিএনপি ও জামায়াতের কর্মীরাও একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

কুশল বিনিময়ের পর নিজের বিজয়ের ফুলের মালা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর গলায় পরিয়ে দেন আসাদুজ্জামান।

জামায়াত মনোনীত প্রার্থী মতিউর রহমান বলেন, ‌‘নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হয়েছে। আমরা কাঙ্ক্ষিত ভোট পেয়েছি। মানুষ নিরাপদে আছে। আমাদের এ জনপদে দাঙ্গা-হাঙ্গামার নেতিবাচক প্রচলন আছে। আমি আশা করবো, বিজয়ী প্রার্থী আসাদুজ্জামান শৈলকূপা তথা ঝিনাইদহের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।’

এ সময় আসাদুজ্জামান তার সমর্থক ও গ্রামবাসীর উদ্দেশে বলেন, ‘ভোটে জয়-পরাজয় থাকবেই। কিন্তু আমাদের ভ্রাতৃত্ববোধের বন্ধন যেন অটুট থাকে। বিভেদ নয়, ঐক্যই হোক নতুন বাংলাদেশের ভিত্তি। জুলাইয়ের আন্দোলন ও তরুণদের আত্ম-বলিদান যেন বৃথা না যায়। আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে এগিয়ে যাবো।’

ঝিনাইদহ-১ আসনে আসাদুজ্জামান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৩ হাজার ৩৮১ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবু সালেহ মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পান ৫৭ হাজার ৫৫ ভোট।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

জামায়াত জোট নিয়ে কওমি অঙ্গনে বিতর্ক, ৩ মুরুব্বির কাছে চিঠি

জামায়াত জোট নিয়ে কওমি অঙ্গনে বিতর্ক, ৩ মুরুব্বির কাছে চিঠি

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

আরও পড়ুন

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম