Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ছাত্রদলে গুপ্ত ছাত্রলীগ ঢুকে ডুগডুগি বাজাচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পিএম

ছাত্রদলে গুপ্ত ছাত্রলীগ ঢুকে ডুগডুগি বাজাচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ফাইল ছবি

Advertisement

ছাত্রদলের ভেতরে গোপনে ছাত্রলীগের লোকজন প্রবেশ করে অস্থিরতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ লেখেন, ‘প্রধানমন্ত্রী, আপনার ছাত্রদলকে সামলান! গুপ্ত ছাত্রলীগ ঢুকে যেভাবে ডুগডুগি বাজাচ্ছে, আর আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে নীরব অন্ধত্বের ভূমিকা পালন করছে, তাতে আপনার দেশ চালানোর কোনো কৃতিত্ব ফুটে উঠছে না।’

তিনি আরও লেখেন, ‘না, এগুলো সবই পরিকল্পিত— জনগণের দৃষ্টি আড়াল করে বড় কিছু ঘটে চলছে! A false flag operation in the making!’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতে শাহবাগ থানার সামনে এ ঘটনার পর ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ১০ জন সাংবাদিকও হামলার শিকার হন। ছাত্রদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে ছাত্রশিবির অভিযোগ করেছে। এদিকে বিভিন্ন ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতিতে আজ শুক্রবার জরুরি সাংগঠনিক সভা ডেকেছে ছাত্রদল।

জানা গেছে, ডাকসু নির্বাচনে ছাত্রশিবির প্যানেলের সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদের আইডি থেকে এআই দিয়ে তৈরি একটি ছবি পোস্টের অভিযোগের ঘটনায় শাহবাগ থানায় দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে থানার সামনে হামলা ও মারধরের শিকার হন ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ও মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। ঘটনার পর এ বি জুবায়ের ও মোসাদ্দিককে উদ্ধার করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে নেওয়া হয়। সে সময় থানার সামনে ছাত্রদলের নেতা-কর্মীসহ বিক্ষুব্ধ একদল লোক অবস্থান নেন। এক ঘণ্টার বেশি সময় এই অবস্থা চলার পর জুবায়ের ও মুসাদ্দিককে শাহবাগ থানা জামে মসজিদের ফটক দিয়ে বের করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। এর আগে শাহবাগ থানায় শিবির ছাত্রদলের উত্তেজনাকর পরিস্থিতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রদলের হামলায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হন। আহতরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)-এর সদস্য।

ডাকসুর সাধারণ সম্পাদক ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা বহিরাগতদের নিয়ে এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা করেন।

এস এম ফরহাদের এ অভিযোগের বিষয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান বলেন, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এ বি জুবায়েরসহ ছাত্রশক্তি ও শিবিরের নেতা-কর্মীরা থানায় এলে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা তাদের মারধরের চেষ্টা করে। কিন্তু ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ নেতা-কর্মীরা ঢাল হয়ে দাঁড়ান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৭ মাসে ২ বার জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ

এবি পার্টি ৭ মাসে ২ বার জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ

আমাদের ‘প্রাইস শক’ নয়, প্রয়োজন ‘প্রাইস এডজাস্টমেন্ট’: মঞ্জু

আমাদের ‘প্রাইস শক’ নয়, প্রয়োজন ‘প্রাইস এডজাস্টমেন্ট’: মঞ্জু

শ্রমবাজার ব্যবস্থাপনার পুনর্বিন্যাস প্রয়োজন: আসাদুজ্জামান রিপন

শ্রমবাজার ব্যবস্থাপনার পুনর্বিন্যাস প্রয়োজন: আসাদুজ্জামান রিপন

মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সিন্ডিকেট বাতিলের দাবি এবি পার্টির

মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সিন্ডিকেট বাতিলের দাবি এবি পার্টির

দুর্বল গুমবিরোধী আইন একদিন সরকারের জন্যই বুমেরাং হবে: মঞ্জু

দুর্বল গুমবিরোধী আইন একদিন সরকারের জন্যই বুমেরাং হবে: মঞ্জু

দেড়শ টাকার লাঞ্চ আর ফ্যামিলি কার্ড ছাড়া সরকারের আর কোনো সাফল্য নাই: মঞ্জু

দেড়শ টাকার লাঞ্চ আর ফ্যামিলি কার্ড ছাড়া সরকারের আর কোনো সাফল্য নাই: মঞ্জু

আরও পড়ুন

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

সালমান মুক্তাদিরের সেই মন্তব্যের জবাব দিলেন নাছির

সালমান মুক্তাদিরের সেই মন্তব্যের জবাব দিলেন নাছির

যেসব কারণে ইমেজ সংকটে জামায়াত

যেসব কারণে ইমেজ সংকটে জামায়াত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম