Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৪:৪১ পিএম

বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ নিয়ে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান

Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আগে সময়টা কঠিন ছিল। এখন আমরা এ দেশে স্বাধীনভাবে আমাদের ধর্ম কর্ম করতে পারি। বর্তমান সরকার এ দেশের সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ইসলাম ধর্মের মূলকথা হলো শান্তি। এ দেশ ছোট্ট একটি দেশ, আমাদের জনসংখ্যা বৃহৎ। এখানে বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের বসবাস। বর্তমান সরকার বিশ্বাস করে এ দেশের সব মানুষ সমান; যে নিশ্চয়তা পৃথিবীতে ইসলাম ধর্ম দিয়েছে।

তিনি আরও বলেন, ইসলামের অপর নাম হলো সাম্য ও শান্তির ধর্ম। এজন্য বিশ্বের বুকে ইসলাম একটি বিশিষ্ট ধর্ম হিসেবে পরিচিত। এই ধর্ম কারো মধ্যে ভেদাভেদ করে না। এই ধর্ম সব মানুষকে শান্তির সঙ্গে বসবাস করতে দেয়। আমরা বাংলাদেশে সব মানুষ সুখে শান্তিতে মিলেমিশে বসবাস করতে চাই। এখানে আমরা কারও সঙ্গে ভেদাভেদ চাই না।

মঈন খান বলেন, আসুন আমরা মহান আল্লাহ তায়ালা ঈদুল আজহার যে আত্মত্যাগের শিক্ষা আমাদের দিয়েছেন- সে শিক্ষা গ্রহণ করে সত্যিকারের মানুষ হয়ে, এ দেশের সত্যিকার নাগরিক হয়ে গড়ে উঠি এবং বাংলাদেশকে বিশ্বের বুকে সম্মানের সঙ্গে পরিচিত করি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- পলাশ উপজেলা বিএনপির সভাপতি এমএ সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া ও পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূঁইয়া সোহেল প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেফতার

চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেফতার

ফেসবুকের সুযোগে মিথ্যাচার করবেন সেটা আমরা হতে দিব না: এলজিআরডি মন্ত্রী

ফেসবুকের সুযোগে মিথ্যাচার করবেন সেটা আমরা হতে দিব না: এলজিআরডি মন্ত্রী

সুবিধাবঞ্চিতদের উন্নয়নকে প্রাধান্য দিয়েই কাজ করছে সরকার: মঈন খান

সুবিধাবঞ্চিতদের উন্নয়নকে প্রাধান্য দিয়েই কাজ করছে সরকার: মঈন খান

জনরোষের মুখে মদের দোকানে তালা দিল যুবদল-ছাত্রদল

পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা জনরোষের মুখে মদের দোকানে তালা দিল যুবদল-ছাত্রদল

নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

ষড়যন্ত্র করে উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত করা যাবে না

খায়রুল কবির খোকন ষড়যন্ত্র করে উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত করা যাবে না

আরও পড়ুন

ড. খন্দকার মোশাররফের ৮১তম জন্মদিন আজ

ড. খন্দকার মোশাররফের ৮১তম জন্মদিন আজ

এবার ঢাকায় বিএনপির ৩ নেতা বহিষ্কার

এবার ঢাকায় বিএনপির ৩ নেতা বহিষ্কার

ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠনে গুরুত্ব দেওয়ার আহ্বান

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠনে গুরুত্ব দেওয়ার আহ্বান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম