Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আমরা সবাই রামিসার আত্মীয় হিসেবে তার পরিবারের পাশে থাকব: রিজভী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৪:৪৩ পিএম

আমরা সবাই রামিসার আত্মীয় হিসেবে তার পরিবারের পাশে থাকব: রিজভী

অ্যাড. রুহুল কবির রিজভী। ছবি: যুগান্তর

Advertisement

ঈদের দিন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রামিসার পরিবারকে সমবেদনা জানিয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।  তিনি বলেছেন, আমরা সবাই রামিসার আত্মীয় হিসেবে তার পরিবারের পাশে থাকব। 

গত ১৯ মে ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে সোহেল রানা নামে এক ব্যক্তি। রামিসার পরিবারকে সমবেদনা জানাতে বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিনে তাদের পল্লবীর বাসায় যান তিনি।  

তখন রামিসার বাবার কান্নায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।  এ সময় তাকে সান্ত্বনা দিয়ে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রামিসার পরিবারের খোঁজ নিতে এসেছি। হত্যাকারী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। বড় মেয়ে রাইসার পড়ালেখার দায়িত্বও নিয়েছেন তিনি। আমরা সবাই রাইসার আত্মীয় হিসেবে তার পরিবারের পাশে থাকব ইনশাআল্লাহ। 

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইকবালুর রহমান রোকন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান

ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান

উত্তর-পল্লবীর ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন বহিষ্কার

উত্তর-পল্লবীর ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন বহিষ্কার

ষড়যন্ত্র মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ষড়যন্ত্র মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর

নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর

কুমিল্লায় চেয়ারম্যান প্রার্থী নিয়ে বিএনপির দুগ্রুপের টেঁটাযুদ্ধ, আহত ২০

কুমিল্লায় চেয়ারম্যান প্রার্থী নিয়ে বিএনপির দুগ্রুপের টেঁটাযুদ্ধ, আহত ২০

আ.লীগের সক্রিয় হওয়ার পেছনে জামায়াত-এনসিপির দায় দেখছেন রাশেদ খান

আ.লীগের সক্রিয় হওয়ার পেছনে জামায়াত-এনসিপির দায় দেখছেন রাশেদ খান

আরও পড়ুন

‘আ.লীগ করাই যদি অপরাধ হয়, ফাঁসি হলেও আ.লীগই করব’

‘আ.লীগ করাই যদি অপরাধ হয়, ফাঁসি হলেও আ.লীগই করব’

মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের

মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের

গাজী নজরুলের এমপি পদ কি শেষ পর্যন্ত থাকছেই?

গাজী নজরুলের এমপি পদ কি শেষ পর্যন্ত থাকছেই?

পোশাক কারখানায় শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে গ্রেফতার ২

পোশাক কারখানায় শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে গ্রেফতার ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম