Logo
Logo
×

Advertisement

রাজনীতি

এনসিপিতে যোগদানের হিড়িক পড়েছে: আখতার হোসেন

Icon

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১০:১২ পিএম

এনসিপিতে যোগদানের হিড়িক পড়েছে: আখতার হোসেন

বিভিন্ন রাজনৈতিক দল থেকে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ছবি: যুগান্তর

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও কাউনিয়া-পীরগাছা আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, জনগণের রায়ের পক্ষে, গণভোটের পক্ষে সংসদে ও বাইরে কথা বলায় এনসিপিতে যোগদানের হিড়িক পড়েছে।

সোমবার (১ জুন) দুপুরে দলীয় কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, বিএনপি সরকার গঠনের পর তারা গণভোটের রায়কে অস্বীকার করেছে। যে ভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের কথা ছিল, সে সংস্কারের এজেন্ডাকে তারা আস্তাকুড়ে নিক্ষেপ করতে চাচ্ছে। তাই বিএনপিকে আর জনগণ নিজের দল মনে করতে পারছে না। আর এনসিপি জনগণের রায়ের পক্ষে কথা বলছে, গণভোটের পক্ষে কথা বলছে। এনসিপি সংসদের ভেতরে-বাইরে জনগণের পক্ষে কথা বলায় এবং জনগণের পাশে থাকায় বিএনপি, জাতীয় পার্টি ও জামাতসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা সারা দেশে তৃণমূল পর্যায় থেকেও দলে দলে এনসিপিতে যোগদান করছেন। 

এনসিপি উপজেলা সমন্বয়ক সাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, এনসিপি উপজেলা সংগঠক আরমান হোসেন পলাশ, মোসলেম উদ্দিন, এনসিপি বালাপাড়া ইউনিয়ন শাখার যুগ্ম সমন্বয়কারী জাবেদুল ইসলাম, এনসিপি টেপা মধুপুর ইউনিয়ন শাখার যুগ্ম সমন্বয়কারী আব্দুল খালেক, শফিকুল ইসলাম, ছাত্র শক্তির সংগঠক রাজু আহমেদ প্রমুখ।

পরে টেপামধুপুর ইউনিয়ন বিএনপির সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন। এছাড়াও জাতীয় পার্টি, জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধশতাধিক  নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি আখতার হোসেন যোগদানকারী নেতাকর্মীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

ভূমিহীনদের খাসজমির অধিকার আদায়ের ডাক

ভূমিহীনদের খাসজমির অধিকার আদায়ের ডাক

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি

শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ, সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান

শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ, সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান

ফাঁকা মাঠে জাপা-জামায়াত দ্বৈরথ, দৌড়ে বিএনপির তিন নেতা

রসিক নির্বাচন ঘিরে সরগরম ফাঁকা মাঠে জাপা-জামায়াত দ্বৈরথ, দৌড়ে বিএনপির তিন নেতা

গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

তদন্ত কমিটির প্রতিবেদন গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

আরও পড়ুন

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম