Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘বহুদিন সেই শান্তির ঘুমটা আর ঘুমাই না’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:৩৩ পিএম

‘বহুদিন সেই শান্তির ঘুমটা আর ঘুমাই না’

ডা. মাহমুদা মিতু। ছবি: সংগৃহীত

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেছেন, রাজনৈতিক জীবন কোনো সহজ-সরল পথ নয়। এখানে ত্যাগ, ঝুঁকি ও লড়াই রয়েছে। 

সোমবার (২২ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে ডা. মাহমুদা মিতু জানান, সংসদে তার প্রথম বক্তব্য দেওয়ার দিনটি ছিল তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, গত ১৭ বছরে অনেক মানুষ নানা ধরনের ত্যাগ ও কষ্টের মধ্য দিয়ে গেছেন। সে কারণেই বর্তমান সংসদকে অনেকেই ‘মজলুমের সংসদ’ বলে অভিহিত করেন।

তিনি লেখেন, এই সংসদে ভাই হারানো বোন, স্বামী হারানো স্ত্রী, পিতৃহারা সন্তান এবং মৃত্যুদণ্ডের মঞ্চ থেকে ফিরে আসা মানুষ রয়েছেন। একই সঙ্গে জুলাই আন্দোলনের অভিজ্ঞতা নিয়ে উঠে আসা তরুণ নেতৃত্ব যেমন আছে, তেমনি রয়েছেন অভিজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদরাও।

রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে এনসিপির এই নেত্রী বলেন, ‘রাজনীতিতে আসার অভিজ্ঞতা যদি এক কথায় বলতে হয়, তাহলে বলব— বহুদিন সেই শান্তির ঘুমটা আর ঘুমাই না।’

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের অনেক ব্যর্থতা থাকলেও বড় অর্জন হলো দেশের জন্য যুক্তি, তর্ক ও নীতিগত বিতর্ক করার একটি পরিবেশ তৈরি হয়েছে।

নিজের প্রথম সংসদীয় বক্তব্য প্রসঙ্গে ডা. মিতু দাবি করেন, সরকারদলীয় বিভিন্ন নেতা, মন্ত্রী, চিফ হুইপ এবং সংসদ সদস্যরা তার বক্তব্যের প্রশংসা করেছেন। সংরক্ষিত নারী আসনের সদস্যদের পাশাপাশি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কাছ থেকেও তিনি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন বলে জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, অনেক সময় তাদের কর্মকাণ্ডে তার রাগ হয়, আবার কখনো দয়াও হয়। তবে এসব সমালোচনা তাকে আরও দৃঢ় হতে এবং প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে থাকতে শিখিয়েছে বলেও মন্তব্য করেন।

পোস্টের শেষাংশে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘এটা ১৭ বছর পরের বাংলাদেশ। অনেক প্রাণের বিনিময়ের বাংলাদেশ। এটাকে পুরোনো দিনে ফিরিয়ে নিয়েন না। এর ফল ভালো হবে না। হয় না।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন দায়িত্ব পেলেন মাহমুদা মিতু

নতুন দায়িত্ব পেলেন মাহমুদা মিতু

নাহিদ-হাসনাত-সারজিস-আখতার-আসিফদের অবদান অস্বীকারকারীদের কড়া বার্তা মিতুর

নাহিদ-হাসনাত-সারজিস-আখতার-আসিফদের অবদান অস্বীকারকারীদের কড়া বার্তা মিতুর

জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু

জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু

এমপি হওয়ার পর অভিজ্ঞতা কেমন জানালেন মাহমুদা মিতু

এমপি হওয়ার পর অভিজ্ঞতা কেমন জানালেন মাহমুদা মিতু

সংসদ থেকে উবার, সিএনজি ও ব্যাটারিচালিত রিকশায় ফেরার অভিজ্ঞতা শেয়ার করলেন এমপি মিতু

সংসদ থেকে উবার, সিএনজি ও ব্যাটারিচালিত রিকশায় ফেরার অভিজ্ঞতা শেয়ার করলেন এমপি মিতু

সংরক্ষিত নারী আসনে সরকারি বরাদ্দ নিয়ে অসন্তোষ মাহমুদা মিতুর

সংরক্ষিত নারী আসনে সরকারি বরাদ্দ নিয়ে অসন্তোষ মাহমুদা মিতুর

আরও পড়ুন

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

স্থানীয় নির্বাচন নিয়ে ১১ দলে টানাপোড়েন

স্থানীয় নির্বাচন নিয়ে ১১ দলে টানাপোড়েন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম